চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা ভুলেও এই কাজগুলি করবেন না
মে মাসের ৫ তারিখে ঘটতে চলছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণকে খুব শুভ বলে মনে করা হয় না। এসময়ে গর্ভবতী মহিলাদের জন্য অনেক কাজ না করার কথাও বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। বলা হয়, রাহু ও কেতুর কারণেই চন্দ্রগ্রহণ হয়।

কোন কোন কাজ এড়িয়ে চলবেন
এই কারণে গর্ভবতী মহিলাদের নিজেদের যত্ন নেওয়ার কথা হচ্ছে। তাঁদের নানান অসুবিধার সম্মুখীন হয়। গর্ভবতী মহিলারা এই সময়ে কোন কোন কাজে এড়িয়ে চলবেন।

চন্দ্রগ্রহণের সময়
চলতি বছরের মে মাসের ৫ তারিখ শুক্রবার ঘটবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। রাত ৮ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, যা চলবে একটা পর্যন্ত। চন্দ্রগ্রহণের সূতক সময়ে ন'ঘন্টার আগে থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ।যা গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে।

বাইরের বাইরে বেরোবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বেরোনো একদমই উচিত না। এই সময় মহিলার পেটে থাকা সন্তানের অনেক ক্ষতি হতে পারে বলেই মনে করা হয়। সেই সঙ্গে শরীরের ক্ষতি হতে পারে।

চাঁদের দিকে তাকাবেন না
চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের চাঁদের দিকে তাকানো একদমই শুভ নয়, এটি তাদের চোখের পাশাপাশি শরীরেরও উপর বিশেষ প্রভাব ফেলে অর্থাৎ তাদের শরীর খারাপ হবার সম্ভাবনাও থাকে। তাই একদমই চাঁদের দিকে তাকাবেন না।

খাবার খাবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, চন্দ্রগ্রহণের সময় গর্ববতী মহিলারা একদমই কোনও খাবেন না। এই সময়ে খাবার দূষিত হয়ে যায়। তাই যদি আপনাদের খিদেই পায় তাহলে এসময় আপনারা ফল খেতে পারেন। তবে এই সময়ে কোন ব্যক্তিদের খাওয়া উচিত না, বিশেষ করে গর্ভবতী মহিলা, শিশু, বয়স্ক মানুষ বা অসুস্থ ব্যক্তিরা এই সময় একদমই খাবেন না।

ধারালো জিনিসে হাত দেবেন না
গর্ভবতী মহিলারা এই সময় ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস একদমই ব্যবহার করবেন না। এতে শিশুর শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে এবং তার ওপর খারাপ প্রভাব পড়তে পারে।

জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন
চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা জলে গঙ্গাজল দিয়ে তবেই স্নান করবেন। এতে আপনার শরীরের আপনার সন্তানেরও ভালো হবে। তাদের ওপরেও গ্রহণের কোন অশুভও প্রভাব পড়বে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications