চন্দ্র গোচরে টাকার পাহাড়ে বসতে চলেছেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে, চন্দ্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। ১৭ অক্টোবর আশ্বিন পূর্ণিমার দিন চন্দ্র তার ঘর পরিবর্তন করবে। এই দিন আপনি যদি নদী বা গঙ্গায় স্নান করেন, তাহলে তা অত্যন্ত শুভ। তারপর দান, তপস্যা করেন ও ভগবানের পুজো করলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।

চন্দ্র দেবতা মীন রাশি থেকে বেরিয়ে বিকেল ৪ টে ২০ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন কারা। ব্যবসায় লাভের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

property

  • মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এই সময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আপনি পাবেন। তাই আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় আপনি যদি চন্দ্র সংক্রান্ত জিনিস কোনও দারিদ্র ব্যক্তিকে দান করেন, তাহলে আপনার আর্থিকদিকেও লাভ হবে।

সেই সঙ্গে জীবনে সফলতাও আসবে। যদি ব্যবসা করেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হয়। এই সময় মানসিক চাপ কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে বাবা-মায়ের বিশেষ সহযোগিতা পাবেন। তাছাড়া নতুন ব্যবসা শুরু করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে লাভের মুখ দেখবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। এই সময় বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। তাছাড়া আপনি যদি পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে চান। তাহলে সকলের সঙ্গেই ভালো ব্যবহার করবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর শুভ প্রভাব পড়বে। চন্দ্রের কৃপায় আপনাদের জীবনে সফলতা নিশ্চিত। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। নতুন গাড়িও কিনতে পারেন। অযথা কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি। যদি আপনি নতুন চাকরির ব্যবস্থা করেন, সেখানেও সফলতা আসবে। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+