মার্গী বুধের কৃপাতেই ভাগ্য ফিরতে চলেছে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির পরিবর্তন বারো রাশির ব্যক্তিকে নানা ভাবে প্রভাবিত করে। সেটি কিছু রাশির ব্যক্তিদের জন্য শুভ হতে পারে আবার কিছু রাশির ব্যক্তিদের জন্য অশুভ হতে পারে।
জ্যোতিষশাস্ত্রে বুধকে অত্যন্ত শুভ গ্রহ বলে ধরা হয়। এই গ্রহ হল বুদ্ধিমত্তা, ব্যবসার কারক। ২৫ এপ্রিল মার্গী হতে চলেছে বুধ। এসময় কোন রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলবে রাজকুমার গ্রহ, জানুন।

- কর্কট রাশি
বুধ মার্গী হওয়ার কারণে কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনার আর্থিক খুব লাভ হবে। তাছাড়া আপনি এসময় ধর্মীয় বা শুভ কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এসময় দেশে বিদেশে ভ্রমণ করতে পারেন। গবেষণার কাজে যারা যুক্ত তাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য কোনও শুভ খবর অপেক্ষা করছে। এসময় আমরা আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি-বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর বুধের শুভ প্রভাব পড়ায় তাদের মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনার সন্তানের কোনোও সুখবরে আপনি আরোও খুশি হবেন। ব্যবসায় থেকে অনেক সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে সফলতা বজায় রেখে চলতে পারবেন। কাজের জায়গায় আপনার প্রশংসা করবেন সকলে। আপনি যদি বেকার হন তবে এই সময়ে আপনার ইচ্ছা অনুযায়ী কাজের সুযোগ পেতে পারেন। কর্মজীবনের পাশাপাশি ব্যবসার জন্য খুবই শুভ। ব্যবসার সঙ্গে সম্পর্কিত ভ্রমণগুলি শুভ হবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনার মাথা ঠান্ডা থাকবে। আর্থিক লাভ হবে।
- বৃষ রাশি
বৃষ রাশির লাভের ঘরেই প্রবেশ করবে বুধ গ্রহ। তাই আপনারা ভালো খবর পেতে পারেন। তাছাড়া যারা রাজনীতি করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। নাম, যশ, খ্যাতিতে ভরে উঠবে আপনার জীবন। আপনার নতুন যানবাহন বা সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় আমদানি বা রপ্তানির কাজ যারা করছেন তাদের জন্য খুব শুভ সময়। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications