রাজকুমার বুধের অন্য রাশিতে স্থানান্তরের কারণে আগামী মাস থেকে কপাল খুলবে কাদের
জ্যোতিষশাস্ত্রে, বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। বুধ যখন উদয় হয় বা ঘর পরিবর্তন করে তখন সকলে রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।
সেপ্টেম্বর মাসে তার ঘর পরিবর্তনের ফলে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলবে। সেটি কিছু রাশির জাতক জাতিকাদের উপর আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তির রয়েছেন, জানুন।

- সিংহ রাশি
বুধের স্থান পরিবর্তনের সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকবে। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কি করবেন না। দৈনিক আয় বাড়তে থাকবে আপনার। সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা কিছু নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে।আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। বুধের অন্য রাশিতে গমনের কারণে তাদের ভাগ্যের দ্বার খুলবে। ব্যবসায় লাভ বাড়তে থাকবে আপনার। সোনা ব্যবসায় যারা যুক্ত তাদের খুব লাভের সময়। সন্তানের কোনও শুভ খবরে আপনি খুশি হবেন। কোনও শুভ উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবেন।
চাকরির ব্যাপারে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নেবেন না।শেয়ার বাজার, ব্যবসা, লটারিতে থেকে লাভবান হবেন। এসময় যদি আপনি চাকরির পরীক্ষা দেন সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। যেকোনও পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। আপনার অর্থপ্রাপ্তি হবে। আপনার নবম ঘরে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। তাই আপনার ব্যবসায়ে দ্বিগুণ লাভ হবে। এসময় আপনার অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে। কথাবার্তা ও আচরণে মাধুর্য বজায় রাখতে হবে। আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন।
আপনার প্রতিপক্ষের একজন আপনাকে হয়রানি করার চেষ্টা করবেন। আপনার সম্মান বাড়বে। আপনার জীবনসঙ্গী আপনার প্রত্যাশা পূরণ করবে। দেশে-বিদেশে ঘুরতে যেতে পারেন। যেকোনও ধর্মীয় শুভ অনুষ্ঠানের যোগ দিতে পারেন আপনি। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications