New Year 2025: নতুন বছরের শুরুতেই চাকরি থেকে ব্যবসায় জয় জয়কার, বুধের শুভ প্রভাব পড়বে কাদের ওপর

জ্যোতিষশাস্ত্রে রাজকুমার গ্রহ বলে বুধ গ্রহকেই মনে করা হয়। এই শুভ গ্রহ যখন ঘর বদল করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।

নতুন বছরের শুরুতেই অর্থাৎ ২০২৫ সালে বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করবে। জানুয়ারি মাসের ৪ তারিখ বুধ বৃহস্পতির রাশি ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিকদিকে লাভ হবে, মনের মানুষের দেখা হতে পারে আপনার। তালিকায় কারা রয়েছেন, জানুন।

Business Profit

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময় আপনার শিক্ষা, ভালোবাসা, আবেগ বাড়তে থাকবে। কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময় শুরু হবে। পরিবেশ অনুকূলে থাকবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও খুব সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। এসময় আপনি ব্যবসায় খুব লাভ করতে পারবেন। যদি নতুন ব্যবসা খুলতে চান, খুলতে পারেন, সেখানেও সাফল্যের সময় শুরু হবে।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকুলে থাকবে। এসময় আপনি এসময় আপনি শিল্প, অভিনয়ে যুক্ত হতে পারেন। এসময় যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। রাজনীতিতে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়ে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। তবেই সব কাজে জীবনে এগিয়ে যেতে পারবেন।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আয়ের নতুন পথ খুলবে। এসময় যারা বিদেশে রয়েছেন তাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। সোনা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া বন্ধুদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় আপনি যদি বিদেশে ঘুরতে যেতে চান যেতে পারেন। সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি থাকবে। পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। তবে এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেবেন।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। নতুন বছর আপনার জন্য অত্যন্ত শুভ হবে। সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়া যদি সোনা ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এই সময়ে আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকেও লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+