মে মাসে গুরু গ্রহ সহ এই শুভ গ্রহদের গতিপথ বদলে কেরিয়ারে উন্নতি হবে কাদের

প্রায় প্রতি মাসেই নয়টি গ্রহ এবং সাতাশটি নক্ষত্র তাদের ঘর বদল করতে থাকে। এবং যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তির উপর। সেটি কখনও কোনও রাশির ব্যক্তির জন্য সুখের হয়, আবার কোনও রাশির ব্যক্তির জন্য খুব কষ্টের হয়।

এপ্রিল মাস পেরিয়ে আসবে মে মাস। আর এই মে মাসেই বুধ গ্রহ তার ঘর বদল করবে। স্থান পরিবর্তন করবে শুক্র ও বৃহস্পতিও। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র ও বুধ মেষ রাশিতে প্রবেশ করবে।

Jupiter

যে কারণে কিছু রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হচ্ছে। আয় বৃদ্ধি হবে। চাকরিতেও পদোন্নতি নিশ্চিত। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়, জানুন।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের ওপর বৃহস্পতি ও শুক্র গোচরের শুভ প্রভাবে তাদের জীবনে সফলতা লেগে থাকবে। আর্থিক দিকেও তাদের খুব লাভ হবে। সাহস, সাহসিকতা বাড়তে থাকবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হবে। তাঁরা ব্যবসার কোনও কাজে পিছিয়ে পড়বেন না। এসময় মনের গুপ্ত ইচ্ছায় পূরণ হবে আপনার। যারা সোনা ব্যবসা করছেন, তাদের লাভের সময় শুরু হবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। এসময় সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলুন। অহংকার এড়িয়ে চলুন।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার চাকরি থেকে ব্যবসায় অগ্রগতি হবে। যারা বেকার রয়েছেন, তাদের চাকরিপ্রাপ্তি নিশ্চিত। কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা পাবেন আপনারা। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। এসময় কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না এই রাশির ব্যক্তিরা। তবে এই সময়ে প্রত্যেকটি শুভ কাজ করবার চেষ্টা করুন আপনি।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকায় আপনার সময় শুভ হবে। এই সময় আপনারা সোনা ব্যবসায় লাভ করতে পারবেন। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সমাজে সম্মান ও মর্যাদা বাড়তে থাকবে। এসময় আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। আর্থিক কেউ লাভ হবে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+