উদিত হতে চলেছে রাজকুমার গ্রহ, বুধের কৃপায় ভাগ্য ফিরতে চলেছে কাদের?
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, তা আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে।
এই মাসে ২৪ তারিখ বুধ গ্রহ উদিত হতে চলেছে। বুধ গ্রহ কুম্ভ রাশিতেও উদিত হতে চলেছে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। এসময় কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক খুব লাভ হবে, নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন।

- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের উপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়ায় তাদের ভাগ্যের দ্বার খুলে যাবে। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও তারা খুব সুখী হবেন। এসময়ে আপনারা ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। জীবনসঙ্গীর কাছ থেকেও সহযোগিতা পাবেন।
পারিবারিক জীবনে সুখ থাকবে। প্রেমের জীবনে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। আয়ের জন্য এটি একটি ভালো সময়। লেখালেখির কাজে যারা যুক্ত তাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। মনের মানুষের সঙ্গেও দেখা হবে আপনার। এসময় আর্থিক দিকে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনি।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময়। পরিবেশ আপনার অনুকূলে থাকায় মানসিক চাপও কমবে। আপনার রাশির নবম ঘরে উদিত হতে চলেছে এই গ্রহ। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এসময় পেশাগত জীবনে আপনার সাফল্য আসবে। কেরিয়ারে উন্নতির মুখ দেখবেন। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন।
সোনা ব্যবসায় ভালো লাভ করতে পারবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, ভালো মুনাফা অর্জন করতে পারবেন। দেশ বিদেশে ভ্রমন করতে পারেন। এসময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ কমবে। এসময় আপনারা নতুন চাকরি পাওয়ার সুযোগ পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনার জীবনে সফলতা আসবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে। ব্যবসায় সাফল্য পাবেন। ব্যবসায় নতুন অগ্রগতিতে আপনার মনের উদ্যম আরও বাড়িয়ে দেবে । তাছাড়া ধর্মীয় বা কোনও শুভ অনুষ্ঠানে যেতে পারেন আপনিও। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications