আগামী মাসেই বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ বুধের, বন্ধ ভাগ্যের দরজা খুলবে কাদের?
শুভ গ্রহের মধ্যে ধরা হয় বুধ গ্রহকে। যখন এই গ্রহ নিজের স্থান বদল করে কিংবা নক্ষত্র বদল করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক প্রভাব, কখনও বা নেতিবাচক প্রভাব ফেলে। ২৭ এপ্রিল রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ।
বুধকে সম্পদ, বিবাহ, জ্ঞান, ভাগ্য, সন্তানের কারক বলেই মনে করি। বুধের নক্ষত্র বদলে কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। কাদের সুখের সময় শুরু হবে। কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, কারাই বা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন জানুন।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের এই সময় পরিবেশ অনুকূলে থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনার। সমাজে সম্মান বাড়তে থাকবে। শুধু তাই নয়, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গেও আপনার খুব ভালো সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য, মিডিয়ার সঙ্গে যে সকল ব্যক্তি যুক্ত, তাদের জীবনে শুভ সময়। ব্যবসায় আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন। বিবাহিত জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা। এমনকি নতুন যানবাহন, সম্পত্তি কেনার মতন সম্ভাবনা আপনার রয়েছে। তবে নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি শুভ কাজ করবার চেষ্টা করুন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এসময় আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। চাকরিতে অগ্রগতি নিশ্চিত। যারা বেসরকারি চাকরি করছেন কিংবা নতুন কোনও সোনা ব্যবসা করছেন, তাদেরও শুভ সময়। আপনার জীবনে সুখের পরিবেশ লেগে থাকবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে সাফল্য নিশ্চিত। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন আপনি। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আপনার সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে খুশি থাকবে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনাদের স্বামীর সঙ্গে যে অশান্তি চলছিল, সেই অশান্তি কেটে যাবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হবে আপনার। এসময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখানে সাফল্য আসবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। বিবাহিত জীবনেও আপনি সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications