অস্তমিত বুধ ও শুক্রের প্রভাবে সুখ, সমৃদ্ধি, অর্থে ভরবে কোন রাশির ব্যক্তিদের জীবন
জ্যোতিষশাস্ত্রে, বুধ ও শুক্র গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। চলতি মাসের বুধ ও শুক্র গ্রহ অস্ত গেছে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে।
ভাগ্যের দ্বার খুলবে কাদের। নতুন সম্পত্তির মালিকই বা হবেন কারা, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর বুধ ও শুক্রের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। শরীরের দিকে একটু বিশেষ যত্ন দেবেন। বসের সঙ্গে যে সমস্যা ছিল সেটি অনেকটাই কেটে যাবে। এসময় কারোর থেকে ঋণ নেবেন না, কাউকে ঋণ দেবেনও না। যদিও পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। যারা সোনার ব্যবসা করছেন তাদের জীবনে খুব সাফল্যের সময়। আর্থিক দিকে আপনার লাভ হবে। মানসিক চাপও আসতে আসতে কমতে থাকবে। দাম্পত্য জীবনে সুখী হবেন। স্ত্রীর সঙ্গে দূরের কোথাও ঘুরতে যেতে পারেন।
- মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের খুব ভালো সময় শুরু হবে। এই সময়ে আপনি ভবিষ্যতের জন্য অর্থ এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। ভাই বোনের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনার। যদি এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করেন, জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি। কর্মজীবী ব্যক্তিরা এই সময়ে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। এই সময়টি আপনার ব্যবসা এবং চাকরির দিক থেকে শুভ বলা চলে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। তাছাড়া বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারবেন আপনি। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। বিদেশে নতুন সম্পত্তি কিনতে পারেন।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। স্ত্রীর সঙ্গে যে মতবিরোধ ছিল তা কেটে যাবে। বাবা-মার সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। ব্যবসা খুব সফলতা অর্জন করতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। সরকারি কর্মচারীদের খুব সফলতার সময়। যারা বেসরকারি চাকরি করছেন তাঁদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিক্ষেত্রে পদোন্নতি বা পছন্দসই জায়গায় স্থানান্তর হতে পারে আপনার। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে আপনার। বিদেশে ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications