আগামী মাস পর্যন্ত এই রাশিতে বিরাজ করবে মঙ্গল, ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে কাদের?
নবগ্রহের মধ্যে অন্যতম মঙ্গল গ্রহ। এই শুভ হল সেনাপ্রতি গ্রহ। মঙ্গল গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। বর্তমানে মঙ্গল মেষ রাশিতে রয়েছে। ১২ জুলাই পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে এই গ্রহ।
এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কোন রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে, জানুন।

- তুলা রাশি
তুলা রাশির জাতকদের এই সময় খুব অশুভ সময় শুরু হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। প্রত্যেকটি কাজেই ব্যর্থতার সম্মুখীন হবেন। মানসিক চাপ বাড়তে থাকবে। এসময় আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। এই সময়ে কোনও কাজেই সফলতা পাবেন না। এসময় আপনি ধৈর্য ধরে সব কাজ করবার। জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। পরিবারের সকলের সঙ্গে অশান্তির বাঁধবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যাবেন না। কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব অসুবিধার সময় শুরু হবে। এসময় জীবনে নানান সমস্যা আসবেআপনার। তাছাড়া কর্মক্ষেত্রে আপনার অসুবিধার সময় শুরু হবে। পরিবারের কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে যাবেন না। সকলের সঙ্গে মতবিরোধ লেগে থাকবে। শরীর আপনার খারাপ হতে পারে। আটকে থাকা প্রত্যেকটি কাজে আপনার সমস্যা আসবে। এসময় নতুন চাকরির পরীক্ষা দেবেন না। আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসবেন। কোনও পরীক্ষা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর স্বাস্থ্যের বিষয় একটু সতর্ক থাকুন। কোমর থেকে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর খুব খারাপ প্রভাব পড়বে। এই সময় আপনার নানান সমস্যার সম্মুখীন হতে হবে। এসময় পরিশ্রমের পূর্ণ ফল আপনি পাবেন না। কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। এসময় যেকোনও ব্যবসার বিষয়ে সিদ্ধান্ত নিলে সাবধানে নেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে অশান্তি হবে। এসময় কারোর থেকে ঋণ নেবেন না, কাউকে দেবেন না। প্রেম সংক্রান্ত বিষয়েও অশান্তির পরিবেশ বজায় থাকবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে আপনার। আর্থিক দিকে খুব ক্ষতি হবে। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications