এবার ভুমিপুত্র মঙ্গল চন্দ্রের রাশিতে প্রবেশ করবে, নয়া সম্পত্তির মালিক হবেন কারা
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গল গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। মঙ্গল হল সাহস, বীরত্ব, ক্রোধের কারক। মঙ্গল যখন রাশি পরিবর্তন করে কিংবা নক্ষত্র পরিবর্তন করে তখন সকল রাশির জাতক জাতিকাদের উপর নানান প্রভাব ফেলে।
মঙ্গল এপ্রিল মাসে শুরুতেই কর্কট রাশিতে প্রবেশ করবে। যে কারণে এই রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা?

- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ সময়। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি। আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া আপনার ভাগ্যের দ্বার খুলবে। আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি। চাকরি থেকে ব্যবসায় লাভ হবে। অফিসেও সকলে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। এসময় বিদেশ ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে আপনার। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, তাহলে সাবধানে করবেন।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় আটকে রাখা সব কাজ এই সময় হয়ে যাবে। এক কথায় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। কর্মক্ষেত্র এগিয়ে যেতে পারবেন। সরকারি চাকরিতে সাফল্যের সম্ভাবনা রয়েছে। এসময় আপনার মনের ইচ্ছে পূরণ হবে। পরিকল্পিত প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া যারা বেকার রয়েছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। আপনি আপনার আরাম ও বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। অষ্টম করে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। তাছাড়া আপনার কর্মজীবনে সফলতা আসবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। যদি নতুন ব্যবসা শুরু করেন, সেখানেও সাফল্য আসবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। কোনও কাজেই বাধাগ্রস্ত হবেন না আপনি। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মেলামেশা করতে পারেন। প্রেম জীবনে আপনার সম্পর্ক আরও ভালো যাবে। এই রাশির ব্যক্তিদের কর্মজীবনে কাঙ্খিত সাফল্য লাভ করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications