কতদিন মিলিত অবস্থায় থাকবে শুক্র ও রাহু, গ্রহের প্রভাবে চাকরিতে পদোন্নতি নিশ্চিত কাদের?
জ্যোতিষশাস্ত্রে রাহু ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে বৈভব, সৌন্দর্য ও বিলাসিতার কারক বলেই মনে করা হয়। রাহু হল ছায়া গ্রহ। গ্রহরা স্থান পরিবর্তন করার সময় সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে।
৩১ মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করবে। যেখানে বর্তমানে উপস্থিত রয়েছে রাহু গ্রহ। তারা একসঙ্গে মিলিত অবস্থায় থাকবে ২৪ এপ্রিল পর্যন্ত। এসময় এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে।

- কর্কট রাশি
শুক্র ও রাহুর মিলনের কর্কট রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনারা। তাছাড়া যারা চাকরিজীবী রয়েছেন তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। আপনাদের বেতন বৃদ্ধি হবে। ব্যবসায় খুব উন্নতি হবে। আর্থিক দিকে লাভ হবে। অমীমাংসিত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কর্মক্ষেত্রে বড় দায়িত্ব বা পদ পেতে পারেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য এই সময়টি খুবই অনুকূল। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে। জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন আপনি। এই সময় ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতিকাদের দশম ঘরে রাহু ও শুক্রের মিলন হবে। এসময় আপনার আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনি। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি যদি চাকরির পরীক্ষা দেন সেখানেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর আপনার ভালোই থাকবে। সমাজে সম্মান বাড়তে থাকবে আপনার। তবে এই সময় মাথা গরম করবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন এই রাশির ব্যক্তিরা।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আর্থিক দিকে খুব লাভ হবে। আপনি যদি বেকার হন তবে এই সময়ে আপনার ইচ্ছা অনুযায়ী কাজের সুযোগ পেতে পারেন। আপনার কর্মজীবনের পাশাপাশি ব্যবসার জন্য খুবই শুভ। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications