তৈরি হয়েছে কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগ, ব্যবসায় ফুলে ফেঁপে উঠবেন কারা, গাড়ি, বাড়ি কিনবেন এরা

কর্মদাতা গ্রহ হল শনি গ্রহ। এই গ্রহ আড়াই বছর অন্তর অন্তর স্থান পরিবর্তন করে থাকে। ২০২৩ সালে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। বর্তমানে শনি এই রাশিতেই বিরাজ করছে।

৩০ বছর পর শনি শশ রাজযোগ গঠন করেছে। তবে চলতি মাসেই শনি গ্রহ কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগও তৈরি করেছে। এই যোগকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগও বলা হয়। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই রাশির ব্যক্তিদের শুভ সময় থাকবে। তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যবান রাশির তালিকায় কোন রাশি ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

Business

  • সিংহ রাশি

কেন্দ্রীয় ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই রাশির সপ্তম ঘরে প্রবেশ করেছে শনি গ্রহ। তাই অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে চাইছেন, করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন।

এসময় আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও বেশ সুখ আসবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। প্রত্যেকটি কাজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। ব্যবসায় অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা নতুন সম্পত্তি কিনতে পারেন। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত আপনার ভাগ্য আপনার পক্ষেই থাকবে। এসময় আপনার সম্পত্তির পরিমাণ বাড়তে থাকবে। দেশ-বিদেশে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। যদি আপনি পড়াশোনা করেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।

এই সময় স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না আপনি। অত্যাধিক মানসিক চাপ নেওয়া এই সময়ে এড়িয়ে চলুন। এতে শরীর খারাপ হতে পারে। গাড়ি চালালে সাবধানে চালাবেন। এই সময়ে ব্যবসার প্রত্যেকটি কাজেই বাবা মায়ের বিশেষ পরামর্শ নেওয়ার চেষ্টা করুন।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনাদের আয় ও লাভের ঘরে প্রবেশ করবে শনি গ্রহ। তাই কেরিয়ার থেকে ব্যবসায় যে সমস্যা ছিল, সেটি থেকে বের হতে পারবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে।

ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারেন। এই সময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে একদমই যাবেন না। মাথা ঠান্ডা রেখে চলুন। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+