Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এক বছর বৃষে থাকবে বৃহস্পতি গ্রহ, দেবগুরুর কৃপায় সোনায় ভরবে কাদের জীবন

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। ২০২৫ সালের মে মাস পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে এই গ্রহ অর্থাৎ এক বছর বৃষ রাশিতে থাকবে গুরু গ্রহ বৃহস্পতি।

এসময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সম্পদ বাড়তে থাকবে তাঁদের। জানুন, সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Astrology

  • মিথুন রাশি

বৃহস্পতি মিথুন রাশির ব্যক্তিদের উপর শুভ প্রভাব ফেলবে। এসময় চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে আপনার। আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন এই রাশির জাতকরা। তাছাড়া যারা বিবাহিত রয়েছেন তারা সুখী হবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময় নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি। অংশীদারিত্ব ব্যবসা যারা করছেন তাদের সেই ব্যবসায় যথেষ্ট লাভ হবে। এসময় দাম্পত্য জীবনে আপনি সুখী হওয়ায় মানসিক চাপ আপনার আসতে আসতে কমতে থাকবে।

  • তুলা রাশি

বৃহস্পতির শুভ প্রভাবে তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার লাভের ঘরেই প্রবেশ করবে বৃহস্পতি। তাই আপনার আয় বাড়তে থাকবে। এসময়ে যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমবে। তাছাড়া আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। যারা শেয়ার বাজার, লটারির ব্যবসা করছেন তাদের জীবনে শুভ সময়। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। শুভ কাজের জন্য পরিবারের সকলেই আপনার পাশে থাকবেন। এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • বৃষ রাশি

বৃহস্পতির গমন শুভ হতে চলেছে বৃষ রাশির জাতকদের। এসময় আপনার সম্পদ, বক্তৃতার ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। এসময় মানসিক চাপ আপনার কমতে থাকবে। এসময় পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। চাকুরীজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে থেকে আয়ের সম্ভাবনা রয়েছে আপনার। এখন থেকেই আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। প্রেমের সম্পর্ক ও দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন। এসময় ভাগ্যের দ্বার খুলবে এই রাশির জাতক জাতিকাদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+