নক্ষত্র পরিবর্তন করবে গুরু গ্রহ, বৃহস্পতির কৃপায় টাকার পাহাড়ে বসবেন কোন রাশির ব্যক্তিরা?

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা গুরুগ্রহ বা দেবগুরু বলেই জানি। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সে সকল রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব ফেলে। যা কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। এপ্রিল মাসে ১৭ তারিখ বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে।

১৭ এপ্রিল গুরু গ্রহ ২টা ৫৭ মিনিটে ভরণী নক্ষত্র ছেড়ে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। ১৩ জুন পর্যন্ত একই নক্ষত্র বিরাজ করবে সে। তারপর বৃহস্পতি মেষ রাশি থেকে বেরিয়ে পয়লা মে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি কোন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

Astrology

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিয়ে লাভ হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। সমাজে সম্পত্তি আপনার ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া আপনার পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনও সুখবর আপনি আরোও খুশি হবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির জাতক জাতিকারা।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আইনি যে ঝঞ্ঝাটে জড়িয়ে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। শিক্ষাক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে আপনার। স্ত্রীর যেকোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন। শরীর আপনার ভালোই থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব খুশি হবেন। এসময় যেকোনও শুভ কাজে অর্থবিনিয়োগ করতে পারেন আপনি। তাছাড়া আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+