আগামী বছর স্থান বদল বৃহস্পতির, ব্যবসায় লাভের মুখ দেখবেন এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর ভালো ও খারাপ নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। গুরু গ্রহ বৃহস্পতি বারো মাসে একবার রাশি বদল করে।
আগামী বছর এই গ্রহ বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তির মালিক হবেন তারা। সেই সময় দেবগুরু তৈরি করবে 'গজলক্ষ্মী রাজযোগ’। যোগের শুভ প্রভাব কাদের ওপর পড়বে, জানুন।

আগামী বছর ১৪ মে রাত ১১ টা ২০ মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। যা ২১ অগাস্ট পর্যন্ত চলবে। এসময় কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, জানুন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর গজলক্ষ্মী রাজযোগের বিশেষ প্রভাব পড়বে। এই সময় কোনও কাজে পিছিয়ে যাবেন না। আর্থিক দিকে লাভ হবে। আপনার অমীমাংসিত প্রতিটি কাজ হয়ে যাবে। আপনার সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া আপনার জীবনে যে অসুবিধা আছে তা কাটিয়ে উঠতে পারবেন। মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। বাবা-মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপর শুভ যোগের প্রভাব পড়বে। এই সময় সব কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। এই সময় স্বপ্ন পূরণ হতে পারে আপনার। দাম্পত্য জীবন থেকে সুখী হবেন। এই সময় জমি, ভবন, যানবাহন ইত্যাদি কিনতে পারেন। আপনার ব্যয় প্রচুর হবে। কোনও কাজে পিছিয়ে যাবেন না। দীর্ঘদিন ধরে আটকে কাজ আপনার হয়ে যাবে। এই সময় মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার।
- ধনু রাশি
ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি। তাই এই সময় জীবনে শান্তি বজায় থাকবে থাকবে আপনার। দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে আছে, তা হয়ে যাবে। নতুন জমি কিনতে পারবেন। এই সময় কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না। তাছাড়া জীবনের শান্তি আসবে আপনার। সকলের সঙ্গে ভালো রাখতে পারবেন এই রাশির ব্যক্তিরা। তাছাড়া প্রেমিকের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। সকলের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications