গণেশ চতুর্থীতে কিনবেন গণপতির মূর্তি, তাহলে মাথায় রাখুন এই বিশেষ বিষয়গুলি
হিন্দুধর্মে, গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর দেশজুড়ে দশ দিনব্যাপী পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। এই বিশেষ দিনে গণপতির পুজোর আয়োজন করেন ভক্তরা। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গনেশ পুজো করা হয়। চলতি বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পুজো। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
উদয় তিথি অনুযায়ী, শনিবারে কিন্তু গণেশ চতুর্থী উৎসব পালিত হবে। এই দিন বাড়িতে অনেকেই বাপ্পার নতুন মূর্তি স্থাপন করেন। নতুন মূর্তি যদি আপনি বাড়িতে স্থাপন করেন, তাহলে আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে আপনার। গণপতির মূর্তি কেনার সময় এই ভুলগুলি ভুলেও করবেন না। জানুন কোন কোন ভুল এড়িয়ে চলবেন এই সময় আপনি।

- গণেশের এমন মূর্তি কিনবেন
বাজারে নানা ধরনের গণেশ ঠাকুরের মূর্তি পাওয়া যায়। তবে যখনই মূর্তি কিনবেন অবশ্যই দেখে নেবেন গণেশের মূর্তি যেন শুয়ে থাকা বা বসে আছে এমন মূর্তি কিনবেন। এই মূর্তি ঘরে রাখলে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- বাম দিকে শুঁড় আছে এমন গণেশ কিনুন
গণেশ মূর্তি কেনার সময় অবশ্যই তার শুঁড়ের দিকে লক্ষ্য করবেন। দেখবেন তার শুঁড় যেন বাম দিকে থাকে। এমন মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।
- মোদক বা লাড্ডু আনবেন
গণেশ মূর্তি কেনার সময় অবশ্যই গনেশের জন্য মোদক বা লাড্ডু কিনে আনবেন। সেই সঙ্গে সাদা ফুল, মালা কিনবেন। এতে বাপ্পা খুব খুশি হন। তার কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।
- দাঁড়ানো গণেশের মূর্তি কিনবেন
গণেশের দাঁড়ানো কোনও মূর্তি কিন্তু কখনোই কিনবেন না। এতে আপনার পরিবারের জন্যই কিন্তু খুব অশুভ। এই মূর্তি বাড়িতে আনলে পরিবারে অশান্তি বিরাজ করবে। কোনও কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না।
- সাদা রঙের মূর্তি কিনবেন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গণেশের মূর্তি যখন কিনবেন, তখন অবশ্যই সাদা রঙের মূর্তি কিনুন। এতে আপনার পরিবারের সদস্যদের আত্মবিশ্বাস বাড়বে। সুখ ,সমৃদ্ধি বাড়তে থাকবে। অন্য কোনও রঙের গণেশ মূর্তি বাড়িতে আনা খুব অশুভ বলে মনে করা হয়।
- মাটির মূর্তি কিনবেন
গণেশ ঠাকুরের মূর্তি মাটির কেনার চেষ্টা করুন। কারণ যেদিন আপনি গণেশ মূর্তি স্থাপন করবেন। তার দশ দিন বাদে যেহেতু গণেশের মূর্তি আপনি বিসর্জন দেবেন, সেই ক্ষেত্রে মাটির মূর্তি আপনি ভাসান দিতে পারবেন। গণেশের মূর্তি ঘরে আনার সময় অবশ্যই গণপতিকে মাথার ওপর করে নিয়ে আসবেন। এতে গণেশের বিশেষ কৃপা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications