কেন পালন করা হয় ভাইফোঁটা, চলতি বছর কবে পড়েছে ভাইদুজ, জানুন শুভ সময়

ভাইফোঁটা হল ভাই বোনের এক মেলবন্ধনের বিশেষ দিন। এই দিনের জন্য সকল ভাইবোনেরা অপেক্ষা করে থাকেন। হিন্দুদের পবিত্র উৎসব ভাইফোঁটা। এই ভাইফোঁটা ভাইদুজ, ভ্রাতৃদ্বিতীয়া, ভাইটিকা নামেও পরিচিত।

এদিন ভাই বা দাদাদের দিদি বা বোনেরা কপালে মঙ্গলের তিলক পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন। আর তাদেরকে নানান উপহার দেন। তবে কেন পালন করা হয়, ভাইফোঁটা? কবে থেকেই ভাইফোঁটা পালন করা হচ্ছে। জানুন আসল কাহিনী।

bhaiphonta

পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষস নরকাসুরকে বধ করার পর তার বোন সুভদ্রার কাছে গিয়েছিলেন। সেই সময়ে সুভদ্রা শ্রীকৃষ্ণকে কপালে একটি তিলক পরিয়েছিলেন। গলায় মালা দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছিলেন। সেই সঙ্গে মিষ্টিও খাইয়েছিলেন। তার ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেছিলেন।

এই বিশেষ দিনের জন্য পর থেকে কিন্তু ভাইফোঁটা পালিত হয়ে আসছে। তবে এখানেই শেষ নয়, শোনা যায়, কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে যম যমুনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় যমুনা তাকে রান্না করে খাবারও খাইয়েছিলেন। এতে যমদেব খুব খুশি হয়েছিলেন।

বোন যমুনা তার দাদার কাছে আশীর্বাদ চান। বোনকে আশীর্বাদ করে যমরাজ সেদিন বলেন, এই বিশেষ তিথিতে যে দাদারা বোনের বাড়ি গিয়ে বোনের হাতে রান্না খাবেন। সেই ভাইদের অকাল মৃত্যুর কোনও ভয় থাকবে না। সেই ব্যক্তিদের মনের ইচ্ছা পূরণ হবে। তাছাড়া প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই পালিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। প্রতিবছর ভাতৃদ্বিতীয়া পড়েছে নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত।

শুভ সময়ে ভাইয়ের কপালে দিন মঙ্গলের ফোঁটা, কার্তিক মাসের দ্বিতীয়া তিথি নভেম্বর মাসের ২ তারিখ পড়েছে, শুভ সময় শুরু হবে রাত ৮ টা ২১ মিনিটে। যা চলবে নভেম্বর মাসের ৩ তারিখ রাত ১০ টা ৫ মিনিট পর্যন্ত। তবে উদয় তিথি অনুসারে, ভাইফোঁটা পালিত হবে ৩ তারিখ।

৩ তারিখ সকাল ১১ টা ৩৮ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে। এই সময় কিন্তু শোভন যোগ তৈরি হচ্ছে। আর ভাইফোঁটার দিন সবথেকে শুভ সময় ১১ টা ৪৬ মিনিট। ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ৪ টে ৫১ মিনিট থেকে যা চলবে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত সকালে। বিজয় মুহূর্ত পড়েছে ১ টা ৫৪ মিনিট থেকে রাত ২ টো ৩৮ মিনিট পর্যন্ত। গোধূলির শুভ সময় বিকেল ৫ টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+