ভাদ্র রাজযোগের প্রভাবে ব্যবসায় লাভবান, বিশাল অঙ্কের টাকা হাতে আসবে কাদের
জ্যোতিষশাস্ত্রে, বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। রাজকুমার গ্রহ যখন বিপরীতমুখী হয়, উদয় হয় বা স্থান পরিবর্তন করে থাকে, তখন সকল রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগামী মাসে বুধ দু’বার তার বদল করবে। প্রথমে এই গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। তারপর বুথ কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে বুধের গমন অত্যন্ত বিশেষ হবে।

কারণ বুধ কন্যা রাশির অধিপতি। এই সময়ে এই গ্রহ তৈরি করবে 'ভাদ্র রাজযোগ’। যোগের বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
- কন্যা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপর। এসময় কেরিয়ার থেকে ব্যবসায় আপনার নাম হবে। আপনার সম্মান সমাজে বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন তাদের জীবনে খুব শুভ সময় । অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এই সময় মাথা ঠান্ডা রেখে যদি জীবনে কাজ করেন, কোনও কাজেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন না।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর এই শুভ যোগের প্রভাব পড়বে। এসময় আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি সব কাজে এগিয়ে যেতে পারবেন। আয়ের নতুন পথ খুলবে। কাজের জায়গায় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।
দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। কারোর থেকে ঋণ নেবেন না।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সময়। তাদের আর্থিক অবস্থা আগের থেকে আরও ভালো হবে। এসময় বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা সোনা ব্যবসায়ে যুক্ত তারা খুব লাভবান হবেন। এসময় আপনার হাতে প্রচুর পয়সা আসবে। চাকরিতে পদোন্নতি হবে।
বেতন হুহু করে বাড়তে থাকবে। এই সময়ে যারা বেসরকারি কাজে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময়। ব্যবসায় সফলতা আসবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। জীবনে আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications