শেষ হয়েছে অঙ্গারক যোগ, জুনেই ভাগ্য ফিরছে কাদের, মনের ইচ্ছা পূরণ হবে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, তা আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
পয়লা জুন মঙ্গল মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করেছে। বর্তমানে মঙ্গল ও রাহুর মিলনে তৈরি হওয়া অশুভ 'অঙ্গারক যোগ’ শেষ হয়েছে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনারা যে কাজ করবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে ভালো ফল পাবেন। স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। এসময় নতুন গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। শরীর এই সময় সুস্থ থাকবে। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। এই সময় আপনার ব্যবসায়ে আপনি নতুন অর্ডার পাবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনার অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে। পারিবারিক জীবনে আপনি সুখী হবে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় খুব সাফল্য আসবে। এসময় ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। তাই আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। এসময় যদি আপনি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে।
- কর্কট রাশি
অঙ্গারক যোগ শেষ হওয়ায় কর্কট রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। কর্মজীবন থেকে ব্যবসার সফলতা আসবে। তাছাড়া আপনি নতুন জমি, সম্পত্তি কিনতে পারেন। এসময় চাকরিক্ষেত্রে খুব সফলতা আসবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। যে কোনও কাজেই আপনি সহায়তা পাবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময়ে কর্মজীবনে খুব সফলতা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের অত্যন্ত ভালো সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। আর্থিক দিকে লাভ হবে আপনার। এসময় মডেলিংয়ে যারা যুক্ত তাদের মনের আশা পূরণ হবে। নতুন চাকরি পেতে পারেন আপনি। নতুন চাকরি পাওয়ায় মানসিক চাপ অনেকটাই কমবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications