আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র কি দুর্বল অবস্থায় রয়েছে, শক্তিশালী করতে কী করবেন, জানেন
জ্যোতিষশাস্ত্রে চন্দ্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যদি কোনও রাশির ব্যক্তির ওপর চন্দ্র গ্রহের অশুভ প্রভাব থাকে বা ব্যক্তির জন্মকুণ্ডলীতে চন্দ্র অশুভ স্থানে থাকে বা দুর্বল থাকে, তাহলে কিন্তু ব্যক্তি কোনও ভাবেই জীবনে সফলতা অর্জন করতে পারেন না।
শুধু তাই নয়, তাঁকে আর্থিক দিকে খুব অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়। এমনকি মানসিক চাপ বাড়ে তার। মাথা ঠিক রেখে তিনি কোনও কাজ করতে পারেন না। সকলের সঙ্গে অশান্তি লেগে থাকে ব্যক্তির। কোনও শুভ কাজে তিনি সফলতা পান না।

- কীভাবে চন্দ্রকে শক্তিশালীকে করবেন
যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র দুর্বল অবস্থায় থাকে, তাহলে আপনার শরীরের উপর খুব অশুভ প্রভাব পড়বে। আর চন্দ্রকে জন্মকুণ্ডলীতে আরও শক্তিশালী করতে আপনি কিন্তু এই প্রতিকারগুলি মানতেই পারেন। দেখুন কী কী করবেন।
- রুপোর আংটি পড়ুন
চন্দ্রকে আপনার জন্মকুণ্ডলীতে আরও শক্তিশালী করতে আর আপনি আঙুলে একটি রুপোর আংটি পড়ুন। যদি পারেন আংটি পড়ার আগে খাঁটি দুধে শোধন করে নিয়ে পড়ুন। এতে কিন্তু ভালো কাজ হয়।
- বিষ্ণুর পুজো করুন
যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রকে আরও শক্তিশালী করতে চান তাহলে সোমবার করে উপোস করে ভগবানের পুজো করুন। সেই সঙ্গে বিষ্ণুর পুজো করুন। তাঁকে সাদা রঙের মিষ্টি অর্পণ করুন।
- এই মন্ত্র জপ করুন
চন্দ্রকে শক্তিশালী করতে নিত্যদিন চন্দ্রের মন্ত্র জপ করুন ১০৮ বার করে। যখন জপ করবেন কোনও সাদা কাপড়ের ওপর বেশি বসে করবেন। এতে আপনার জীবনের ওপর অশুভ প্রভাব পড়বে। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।
- জল নিবেদন করুন
রোজ রাতে আপনি চন্দ্রের উদ্দেশ্যে জল নিবেদন করুন। যদি পারেন গঙ্গা জল নিবেদন করতে পারেন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার।
- নিরামিষ খাবার খান
চন্দ্রকে আরও শক্তিশালী করতে নিরামিষ খাবার খান। দারিদ্র ব্যক্তিদের দান করুন। কাউকে অপমান করবেন না। নেশা করবেন না। মদ ছুঁয়েও দেখবেন না। এতে কিন্তু চন্দ্রের কৃপাও আপনি পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications