নুনের এই প্রতিকারেই বাড়ি থেকে বিদায় নেবে অশুভ শক্তি, কাটবে আর্থিক সঙ্কটও
প্রত্যেকটি রান্নাঘরে সকলেরই নুন থাকে। নুন ছাড়া রান্না অসম্পূর্ণ। ঠিক তেমনই নুন ছাড়া কিন্তু বাস্তুদোষও দূর করাও খুব সমস্যার। তাছাড়া সামান্য নুন দিয়েই আপনি বাস্তুত্রুটিও কাটাতে পারেন।
শুধু তাই নয়, আপনার জন্মকুণ্ডলীতে রাহু ও কেতুকে শক্তিশালী করে তুলতে পারেন। তাদের অশুভ দৃষ্টি দূর করতে পারবেন। এমনকি আর্থিকদিকেও লাভ হবে আপনার। যদি আপনি ঘর থেকে নেতিবাচক শক্তি তাড়াতে চান, তাহলে নুনের এই প্রতিকার করতে পারেন।

- বদনজর এড়াতে কী করবেন
যদি আপনার বাড়ির কোনও সদস্য কিংবা কোনও শিশুর ওপর কারোর খারাপ নজর পরে এবং তার শরীর খারাপ হতে থাকে, তাহলে দেরি না করে এক চিমটি নুন নিয়ে তার মাথার উপর দিয়ে তিনবার কিংবা পাঁচবার ঘুরিয়ে সেই নুন ফেলে দিন। এতে দেখবেন তার উপর থেকে অশুভ দৃষ্টি চলে যাবে।
- বাস্তু ত্রুটি দূর করতে কী করবেন
যদি আপনার বাড়িতে বাস্তু ত্রুটি থাকে, তা দূর করতে চান তাহলে বাথরুমে এক কৌটো নুন ভরে রেখে দিন । সেই নুন এক সপ্তাহ পরপর জলে ফেলে দিন। এতে দেখবেন বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে, প্রবেশ করবে ইতিবাচক শক্তিও।
- ঘর পরিষ্কার
বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে আপনি জলে নুন মিশিয়ে নিত্যদিন আপনার ঘর পরিষ্কার করবেন। এতে আপনার ঘরের অশুভ দৃষ্টি চলে যাবে। এতে ঘরও অনেক ঝকঝকে থাকে।
- ঝগড়া, অশান্তি কমাতে কী করবেন
যদি আপনার বাড়িতে প্রায় সময় ঝগড়া, অশান্তি হতে থাকে এবং সেই সমস্যা থেকে কিছুতেই বের হতে না পারেন, তাহলে রোজ সন্ধ্যেবেলা যে প্রদীপ আপনি জ্বালাবেন, তাতে সামান্য নুন দিতে পারেন। এতে ঘর থেকে যেমন অশুভ দৃষ্টি থাকলে তা চলে যাবে, ঠিক তেমনই আপনার অশান্তির পরিবেশে অনেকটা কমবে।
- আর্থিক সঙ্কট কাটাতে মানুন এগুলি
যদি আপনার জীবনে আর্থিক সঙ্কট লেগে থাকে, কোনওভাবেই আপনি তা থেকে বের হতে না পারেন, তাহলে দেরি না করে দ্রুতই একটি ক্রিস্টালের পাত্রে নুন রেখে ভরে রেখে দিতে পারেন। তবে এমন জায়গায় রাখবেন, দেখবেন যাতে সেটি কেউ দেখতে না পায়, সেটি লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে নুন এক সপ্তাহ অন্তর অন্তর পাল্টাতে থাকুন। এতে আর্থিক সঙ্কট কাটবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications