শনির অশুভ দৃষ্টিতে জর্জরিত? চিরতরে রাশিফল থেকে শনি দোষ দূর করতে কী করবেন?

শনিকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। শনি যখন ঘর বদল করে তখন সকলের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। আড়াই বছর অন্তর অন্তর শনিতে রাশি বদল করে থাকে। চলতি বছর ২৯ মার্চ শনি তার স্থান বদল করবে। ২০২৭ সালের জুন মাসে তিন তারিখ পর্যন্ত একই রাশিতে থাকবে এই গ্রহ।

আর এই সময়ে অনেক রাশির ব্যক্তিদের উপর এই শনির অশুভদৃষ্টি থাকে, তাই রাশিফল থেকে কিংবা জন্ম কুণ্ডলী থেকে শনি দোষ বা অশুভ প্রভাব দূর করতে কী করবেন আপনি। কারণ, শনি দোষ যে ব্যক্তির জীবনে থাকে, তার জীবনে নানান সমস্যা হয়, কোনও কাজেই সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন না।

astrology


শনির মন্দিরে যাবেন

শনির অশুভ প্রভাব কমাতে নিয়মিত শনিদেবের পুজো করুন। আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও শনি মন্দির থাকে, সেখানে গিয়ে ধূপ, ফুল, মোমবাতি ইত্যাদি নিবেদন করুন। সেই সঙ্গে শনিদেবের মন্ত্র নিয়মিত জপ করুন। এতে শনি দোষের প্রভাব কিছুটা আপনার ওপর থেকে দূর হবে।

প্রদীপ জ্বালান

এই গ্রহকে শান্ত রাখতে নিত্যদিন একটি প্রদীপ জ্বালান। সেই সঙ্গে শনিবার করে শনি মন্দিরের সরিষার তেলের প্রদীপ জ্বালান কিংবা তিলের তেলের প্রদীপ জ্বালান। এতে শনি গ্রহ শান্ত থাকে, আপনার ওপরে অশুভ প্রভাব দূর হবে।

এই মন্ত্র জপ করুন

শনি দোষ দূর করতে শনিদেবের মন্ত্র জপ করুন। শুধু তাই নয়, এতে আপনার জীবনের উপর কোন খারাপ প্রভাব পড়বে না।

দারিদ্র ব্যক্তিদের এগুলি দান করুন

শনিদোষ দূর করতে শনিবার করে দারিদ্র ব্যক্তিদের কালো তিল, সর্ষের তেল, লোহার বাসন কিংবা ছোলার ডাল দান করুন। এতে আপনার জীবনে অশুভ সময় কেটে যাবে। এমনকি আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন আপনি।

কালো রঙের পোশাক পরুন

শনিদেবকে সন্তুষ্ট করতে কালো পোশাক করুন শনিবার করে। কালো পোশাক পরলে শনিদেব খুশি হন। শনির অশুভ প্রভাব কমে। মনে করা হয় কালো সুতো বা কালো পাথর বা যে কোনও কালো রঙের অলংকার পরলে শনিদেব খুশি হন। এতে আপনার জীবন থেকে খারাপ প্রভাব খারাপ প্রভাব চলে যাবে।

উপোস করুন

শনিবার করে উপোস করুন। উপোস করে শনিদেবের পুজো করুন। আর শুধুমাত্র ফল আর দুধ খেয়ে শনিদেবের পুজো করুন। এতে দেখবেন শনিদেব খুব খুশি হবেন।

হনুমান চাল্লিশা পড়ুন

শনিবার করে হনুমান চল্লিশা পাঠ করুন। ভগবান হনুমানকে যদি খুশি করতে পারেন তাহলে কিছুটা হলেও আপনার ওপর কৃপা করবেন শনি দেব।

নবগ্রহের পুজো করবেন

শনিবার করে প্রথমে শনিদেবের পুজো করার পর নবগ্রহের পুজা করুন, এতে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, আপনার শনি দোষ কিছুটা হলেও কমবে, আর্থিক দিকেও যথেষ্ট লাভ করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+