ভাগ্য উজ্জ্বল করতে ও আর্থিক লাভের জন্য বাড়িতে রাখুন এই জিনিসগুলি
বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা রয়েছে, সেগুলি মেনে চললে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। ঘরেও আপনার সুখ-সমৃদ্ধি বাড়বে। জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে।
তাই জীবনে সর্বদা সুখ, সমৃদ্ধিতে যদি ভরিয়ে রাখতে চান তাহলে এই বাস্তুপ্রতিকারগুলি মানতে পারেন আপনিও। এতে দেখবেন আপনি জীবনে খুব সুখী হবেন, আর্থিকদিকেও খুব লাভ হবে। জানুন কী কী মানবেন আপনি।

কুবেরের যন্ত্র
বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, বাড়িতে কুবেরের যন্ত্র রাখা অত্যন্ত শুভ। জীবনে কখনও অর্থের অভাব হয় না। কুবেরের যন্ত্র সম্পদ, সমৃদ্ধির প্রতীক। তাই পুজোর ঘরে কুবের যন্ত্র রাখুন। অবশ্যই এটি উত্তর দিকে রাখবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ঘণ্টা
হিন্দুধর্মে বাড়িতে ঘণ্টা বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই ঠাকুরঘরে অবশ্যই ঘণ্টা রাখবেন। নিত্যদিন পুজোর সময় সেই ঘণ্টা তিনবার হলেও বাজাবেন। এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। প্রবেশ করবে ইতিবাচক শক্তি। সেই সঙ্গে মা লক্ষ্মী ও কুবের দেবতাও খুব খুশি হন। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার।
বাঁশি
ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হল বাঁশি। বাস্তুশাস্ত্রে বাঁশিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাঁশি ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। বাড়ির প্রবেশদ্বারে কিংবা ঠাকুর ঘরে বাঁশি রাখুন।
ময়ূরের পালক
ময়ূরের পালক বাড়িতে থাকলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। কারণ বাড়ির উত্তর-পূর্ব দিকে কিংবা দক্ষিণ-পূর্ব দিকে বা পুজোর স্থানে রাধা কৃষ্ণের কাছে এই ময়ূরের পালক রাখুন। এমনকি শিক্ষার্থীদের পড়াশোনার জায়গাতে ময়ূরের পালক রাখতে পারেন। এতে তাদের পড়াশোনার প্রতি মন বাড়বে। এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন। সেই সঙ্গে জীবনে সাফল্য আসবে ও কোনও কাজেই আপনি আটকে পড়বেন না।
হনুমানজির ছবি
বাড়িতে রাখুন সংকটমোচন হনুমানজির ছবি। বাড়িতে রাখলে আপনার জীবনে সাফল্য আসবে। যদি পারেন নিত্যদিন হনুমানজির কপালে সিঁদুর দিন। তাহলে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে প্রবেশ করবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে। সেই সঙ্গে আর্থিক দিকেও আপনার যথেষ্ট লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications