বাড়িতে গণেশ পুজো করার প্রস্তুতি নিচ্ছেন, কোন কোন জিনিস ছাড়া বাপ্পার পুজো হয় না, জানেন?

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে সকলে পালন করেন গণেশ চতুর্থী। চলতি বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই উৎসব। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এই দিনে আপনি যদি বাপ্পার পুজো করেন তাহলে আপনারও আর্থিক দিয়ে খুব লাভ হবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তাই আপনিও বাড়িতে গণেশ চতুর্থীর পুজো করেন, তাহলে অবশ্যই এই জিনিসগুল বাড়িতে আনুন। দেখুন তালিকায় কী কী রয়েছে।

Ganesh Chaturthi

  • গণেশ চতুর্থীর পুজো করার সময় প্রথমে গণেশ মূর্তি বাড়িতে আনুন। মাটির মূর্তি বাড়িতে আনার চেষ্টা করবেন।
  • গণেশকে বসানোর জন্য আপনাকে কোনও উঁচু জিনিস কিনতে হবে। তাই চৌকি কিনতে পারেন। এটি ভালোভাবে পরিষ্কার করে উপরে লাল বা হলুদ কাপড় পাতুন।
  • গণপতির মূর্তিতে লাল কাপড় পরাবার জন্য লাল ধুতি কিনতে হবে আপনাকে। কারণ এটি গণেশের খুব প্রিয় রঙ।
  • পুজোর জন্য আপনাকে একটি ছোট কলসি ও নারকেল কিনতে হবে। সেই সঙ্গে আমের পাতা কিনতে হবে। কারণ মূল প্রবেশদ্বারের সামনে আপনাকে কলসির ওপরে আমের পাতা রেখে তার ওপরে নারকেল দিতে হবে। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বিরাজ করবে।
  • গণপতির সামনে সুপারি, হলুদ নিবেদন করবেন। এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা কেটে যাবে।
  • দূর্বা বাড়িতে নিয়ে আসুন। কারণ এটি ছাড়া বাপ্পার পুজো হয় না।
  • গণেশের প্রিয় খাবার মোদক ও লাড্ডু। তাই গণপতিকে ভোগ হিসেবে মোদক ও লাড্ডু দিতে হবে।
  • গণেশ চতুর্থীর জন্য বাড়িতে আনান সুগন্ধি ধূপ, ধুনো। এতে আপনার বাড়ির পবিত্রতা বজায় থাকবে।
  • গণেশকে পরাবেন ফুল ও মালা। তাই গণেশ জিকে লাল ও হলুদ রঙের ফুল ও মালা পরানোর চেষ্টা করুন।
  • গণেশকে পঞ্চামৃত নিবেদন করুন। তছাড়াও দই, দুধ, ঘি ইত্যাদি নিবেদন করার চেষ্টা করেন। এতে দেবতা খুব খুশি হন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+