নতুন চাকরি ও মনের মতোন সঙ্গী পেতে শ্রাবণ মাসে করুন এই প্রতিকারগুলি
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব। ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। আর এই মাসে এমন অনেক কাজ আছে সেগুলি যদি আপনি করেন তাহলে ভগবান শিবের বিশেষ কৃপা আপনি পাবেন।
আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে আপনার। ভোলেবাবাকে সন্তুষ্ট করতে এবং মনের ইচ্ছা পূরণ করতে শ্রাবণ মাসে অবশ্যই এগুলি আপনি মানতে পারেন।

- চাকরি পেতে পারেন
যদি আপনি নতুন চাকরি পেতে চান বা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তবে কোনওভাবেই সফলতা আসছে না। তাহলে শ্রাবণ মাসে ভগবান শিবের সঙ্গে মাতা পার্বতীর পুজো করুন। যদি পারেন ঠাকুরকে রুপোর কোনও একটি অলংকার দিন। বিশ্বাস করা হয়, এতে কর্মজীবনের উপর থাকা সমস্ত সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। ব্যবসার কাজেও সফলতা আসবে । আপনি যদি কোনও কাজে হঠাৎ আটকে যান, সেটি থেকেও বের হতে পারবেন।
- দাম্পত্য জীবনের সমস্যা থেকে বের হতে পারবেন
দাম্পত্য জীবনে অনেকেরই নানান বাধা থাকে। যদি আপনার এরকম বাধা থাকে তাহলে শ্রাবণ মাসের সোমবার আপনি শিবলিঙ্গে জলাভিষেক করুন। এতে করে দাম্পত্য জীবনের ওপর থাকা বাধা কাটবে। যারা অবিবাহিত রয়েছেন বা বিয়ে হচ্ছে না, তাদেরও কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে।
- জীবনসঙ্গী পাবেন
যদি আপনি মনের মতন জীবনসঙ্গী পেতে চান, তাহলে শ্রাবণ মাসের সোমবার ভগবান শিব, মাতা পার্বতীর পূজো করুন। বিশ্বাস করা হয়, গরিব, অভাবীদের এই দিন দান করলে আপনি মনের মতন জীবনসঙ্গী পাবেন। শুধু তাই নয়, এতে মহাদেবও খুব খুশি হবেন।
- পারিবারিক সমস্যা থেকে বের হতে পারবেন
যদি আপনি পারিবারিক সমস্যায় জর্জরিত থাকেন , সেটি কাটিয়ে উঠতে চান তাহলে শ্রাবণ মাসে সোমবার করে মহাদেবের পূজা করবেন। সেই সঙ্গে 'ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন। এতে জীবনের সমস্ত বাধা কেটে গিয়ে আপনি সুখের মুখ দেখবেন। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications