বিবাহিত ও পারিবারিক জীবনে সুখে থাকতে পয়লা বৈশাখে করুন এই কাজগুলি
বাংলা নববর্ষ সকলের কাছেই অত্যন্ত বিশেষ একটি দিন। আর এই পয়লা বৈশাখের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। এই বিশেষ দিনটি নিয়ে সকলেরই কিন্তু উত্তেজনা লেগে থাকে। কী পোশাক পরবেন, কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে চিন্তার যেন শেষ থাকে না।
এই বিশেষ দিনটি চলতি বছর পড়েছে ১৫ এপ্রিল। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি আপনি বিবাহিত জীবনে সুখী হতে চান, তাহলে পয়লা বৈশাখের সময় করুন এই বিশেষ কাজগুলি। এতে আপনার বিবাহিত জীবনেও সুখ লেগে থাকবে। এমনকি পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। জানুন কী কী মানবেন।

বিছানায় মতুন চাদর পাতুন
পয়লা বৈশাখের আগেই বাড়ি থেকে ছেঁড়া জিনিসপত্র সরিয়ে ফেলুন। আপনি যে ঘরে যে বিছানায় শোবেন, সেই বিছানায় যদি কোনও ছেঁড়া চাদর থাকে তা আগেই সরিয়ে ফেলুন। এই বিশেষ দিনে আপনি বিছানায় নতুন চাদর পাতবেন। এতে আপনার বিবাহিত জীবনে সুখ আসবে।
এক সঙ্গে লক্ষ্মী ও গণেশের পুজো দিন
পয়লা বৈশাখের দিন বাড়িতে লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়, সেই ক্ষেত্রে আপনি ও আপনার স্বামী দু’জনেই একসঙ্গে লক্ষ্মী ও গণেশের পুজা করবেন। তাছাড়াও বাড়ির কাছে যদি কোথাও লক্ষ্মী কিংবা গণেশের মন্দির থাকে, সেখানে গিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবেন। এতে দেখবেন আপনার জীবনে যে কষ্ট ও বিবাহিত জীবনে যে সমস্যা রয়েছে, তা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন।
এগুলি লক্ষ্মীর ঘটের সামনে রাখুন
বিবাহিত জীবনের সমস্ত সমস্যা দূর করতে আপনি এই বিশেষ দিনে পাঁচটি কড়ি, একটা হলুদ লক্ষ্মীর ঘটের সামনে রাখুন। এতে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে। আর আগে যদি ঘটের কাছে কোনও কড়ি কিংবা হলুদ থাকে, তা কিন্তু সরিয়ে জলে দিয়ে দেবেন অর্থাৎ কোনও বাড়ির কাছে কোনও পুকুর বা নদী থাকলে তাতে ভাসিয়ে দেবেন।
পোশাক বা খাবার দান করুন
এই বিশেষদিনে আপনি ও আপনার স্বামী একসঙ্গে কোনও অভাবী ব্যক্তিকে কোনও পোশাক কিংবা খাবার দান করুন। এতে আপনার বিবাহিত জীবনের সমস্যা দূর হয়ে যাবে, সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।
আমপাতায় এগুলি দিন
পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে, বিবাহিত জীবনেও সুখে থাকতে এই বিশেষ দিনে ভোরবেলায় সাতটা কিংবা নটি আম পাতায় তেল, হলুদ, সিঁদুর মিশিয়ে ফোঁটা দিয়ে একটি সুতোয় বেঁধে একটি আপনার ঠাকুরঘরে রেখে দিন। আবার আরেকটি প্রবেশদ্বারের সামনে রেখে দিন। এতে দেখবেন আপনার পরিবারের ওপর কারোর অশুভ দৃষ্টি পড়বে না। সকলের সঙ্গে আপনিও ভালো থাকতে পারবেন। সুখ- সমৃদ্ধিও ক্রমশ বাড়তে থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications