এই কাজগুলি করলে শনিদেব ক্রুদ্ধ হন, জীবনে আসে নানান সমস্যা
জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে। শনিকে কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। শনি যখন ঘরবদল করে কিংবা নক্ষত্র পরিবর্তন করেন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। এই গ্রহকে খুব নিষ্ঠুর গ্রহ বলেই মনে করেন সকলে।
শনির অশুভ প্রভাবে ব্যক্তির জীবনের নানান সমস্যা হয়। কোনও কাজেই সেই ব্যক্তি জীবনে দাঁড়াতে পারেন না। আবার শনি গ্রহের শুভ প্রভাবে জীবনে ধনী হন। তবে এমন অনেক কাজ রয়েছে সেগুলি করলে শনিদেব ব্যক্তিকে খুব কষ্ট দেন। যদি শনির অশুভদৃষ্টিতে কারোর উপর পড়ে।

তাদের জীবনে নানান সমস্যা হয়। শনির অশুভ দৃষ্টিতে ব্যক্তি চাকরি চলে যেতে পারে। সম্মান কমে যায়। জীবনে ঝামেলার সৃষ্টি হয়। শনির শুভ প্রভাবে ব্যক্তির জীবনে খুব সুখ আসে। ভালো চাকরি পান।
এই গ্রহের শুভ প্রভাব যে ব্যক্তিদের ওপর পড়ে তারা চাকরি থেকে ব্যবসাতে অনেক উন্নতি করতে পারেন। জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারেন। আবার শনিদেবের অশুভ প্রভাব থেকে বের হতে আপনাকে কিন্তু এমন অনেক কাজ আছে সেগুলি করতে হবে। জানুন কী কী করবেন আপনি।
কী কী করবেন না
বয়স্ক ব্যক্তিদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। দারিদ্র, অসহায় ব্যক্তিদের কখনোই হয়রানি করবেন না। কখনোই ইচ্ছাকৃত কারোর জুতো ফেলে দেবেন না। আর কখনও বসে বসে বারবার পা নাড়াবেন না। কারোর থেকে টাকা ধার নিলে ফেরত দেবেন না এমন মানসিকতা রাখবেন না। কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি করবেন না। এই অভ্যাসগুলি থাকলে শনিদেব কিন্তু প্রচন্ড রেগে যান। এগুলি করলে আপনার জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না।
কী কী করবেন
নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন, শনিদেবের বীজ মন্ত্র পড়ুন, শনিদেবকে তিল ও তেল নিবেদন করুন। এতে দেখবেন আপনার উপর শনিদেব খুশি থাকবেন। আপনার আর্থিকদিকে লাভ হবে। জীবনে আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।
কতদিন সময় নেন রাশি বদল করতে
শনিদেবকে কর্মের দেবতা বলেই মনে করা হয়। শনি গ্রহ অত্যন্ত ধীর গতির গ্রহ। ব্যক্তির উপর শুভ ফল দান করেন তিনি। এক রাশি থেকে অন্য রাশিতে গমন করতে সময় নেয় প্রায় আড়াই বছর। তবে শনি মঙ্গল ও কুম্ভ রাশির অধিপতি। তাই শনি যে রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলে তারা জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারেন। শনিদেবকে সর্বদাই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications