সুখ-সমৃদ্ধি চান? শাস্ত্র মতে দীপাবলিতে কয়টি প্রদীপ জ্বালানো উচিত এবং কোন দিকে? জানুন
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দীপাবলি, যা আলোর উৎসব নাম পরিচিত। দীপাবলি কার্তিক মাসের অমাবস্যায় পালিত হয়। মানুষ হাজার হাজার প্রদীপ দিয়ে তাদের ঘর আলোকিত করে, যা এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। এই পূজায় কতগুলি প্রদীপ জ্বালাতে হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা না থাকলেও ১১, ২১ বা ৫১-এর মতো বিজোড় সংখ্যাকে শুভ বলে মনে করা হয়।

আর মাত্র দুদিন পরেই পালিত হবে আলোর উত্সব দীপাবলি। আজ ১৮ অক্টোবর, ধনতেরস থেকে এই উত্সবের শুরু। দীপাবলি পালিত হবে আগামী ২০ অক্টোবর ২০২৫ সোমবার। এ দিন আমরা সবাই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে থাকি। কিন্তু বাস্তু মতে ঘরের কোন দিকে প্রদীপ জ্বালানো উচিত আর কোনদিকে প্রদীপ জ্বালানো উচিত না সেই বিষয়ে নজর রাখা উচিত।
জনপ্রবাদ অনুসারে, যখন ভগবান রাম তাঁর বনবাস শেষ করে রাবণকে পরাজিত করার পর অযোধ্যায় ফিরে এসেছিলেন তখন অযোধ্যার লোকেরা শহর জুড়ে তেলের প্রদীপ জ্বালিয়ে রাস্তাঘাট এবং ঘরবাড়ি ফুল দিয়ে সাজিয়ে আনন্দ উৎযাপন করেছিলেন। আনন্দ এবং শ্রদ্ধার এই দৃষ্টান্তটি সেই ঐতিহ্যের জন্ম দেয়, যা আজও অব্যাহত রয়েছে। দীপাবলিতে প্রদীপ দিয়ে ঘর সাজানো শুধুমাত্র সুখই নয়, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক আলোরও প্রতীক হয়ে উঠেছে।
দীপাবলি পাঁচ দিনের উৎসব। যা ধনতেরাস দিয়ে শুরু হয় এবং ভাই ফোঁটার মাধ্যমে শেষ হয়। প্রতিটি দিনের নিজস্ব ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই সময়কালে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রদীপের আলো কেবল সাজসজ্জার জন্য নয়, বিশ্বাস করা হয় যে এটি অশুভ শক্তি দূর করে এবং শুভ শক্তি ও ঐশ্বরিক আশীর্বাদের সূচনা করে।
হিন্দুদের ঐতিহ্য অনুসারে, দীপাবলিতে বিজোড় সংখ্যক প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। সাধারণত ৫, ৭, ৯, ১১, ৫১ এমনকি ১০১টি প্রদীপ জ্বালাতেও দেখা যায়। কমপক্ষে পাঁচটি প্রদীপ জ্বালানো উচিত, কারণ এটি ধন, সমৃদ্ধি এবং ঐশ্বরিক শক্তি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। সাধারণত, এই প্রদীপগুলি সরিষার তেল ব্যবহার করে জ্বালানো হয়, যার বিশেষ পৌরাণিক এবং আধ্যাত্মিক মূল্য রয়েছে।
কোথায় এবং কোন দিকে প্রদীপ স্থাপন করতে হবে সেই বিষয়ে জ্ঞান রাখা উচিত। শাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব দিকে প্রদীপের থালা রাখা সবচেয়ে শুভ। কারণ এই দিকে ঈশ্বরের বাস বলে মনে করা হয়। বাড়ির প্রধান প্রবেশদ্বারে এবং রান্নাঘরে প্রদীপ স্থাপন করা শুভ। কারণ এটি দেবী লক্ষ্মীকে স্বাগত জানায়, আর্থিক বাধা দূর করে এবং ঘরে শুভ শক্তিকে আমন্ত্রণ জানায়।
প্রদীপ জ্বালানোর সবচেয়ে উপযুক্ত সময় হল সন্ধ্যাবেলা, লক্ষ্মী পূজার পর। প্রদীপ জ্বালানোর আগে, ভালো করে পুরো বাড়ি পরিষ্কার করা উচিত। প্রদীপ জ্বালানোর সময় ঈশ্বরকে মনে করে শান্তি ও সুখের জন্য প্রার্থনা করা উচিত। এর ফলে ঘরে শুভ শক্তি প্রবাহিত হয় বলে বিশ্বাস করা হয়।
দীপাবলি শুধুমাত্র উদযাপনের উৎসব নয়, এর গভীর আধ্যাত্মিক ও আবেগপূর্ণ তাৎপর্য রয়েছে। প্রদীপ জ্বালানোর মাধ্যমে সমস্ত অন্ধকার দূর করে ভালোবাসা এবং মনের শান্তির আলোকে স্বাগত জানানো হয়। দীপাবলির সময় প্রজ্জ্বলিত প্রতিটি প্রদীপ একটি নতুন সূচনা, একটি নতুন আশা এবং জীবনে এগিয়ে যাওয়ার সাহসের প্রতীক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications