কবে তৈরি হবে গুরুপুষ্য যোগ, কোন রাশির ব্যক্তিদের বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে, জানুন

জ্যোতিষশাস্ত্রে গুরুপুষ্য যোগকে অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয়। বলা হয় বৃহস্পতিবার যখন এই যোগ তৈরি হয়, সেই যোগের গুরুত্ব কিন্তু বেড়ে যায়। বিশ্বাস করা হয়, এই যোগে যে কাজ করবেন, তাতে কিন্তু সফলতা আসবে।

সেই সঙ্গে ধন, সম্পত্তি বাড়বে। আর্থিকদিকে খুব লাভ হবে আপনার। ২৪ অক্টোবর গুরুপুষ্য যোগ তৈরি হবে। এসময় তিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে। কাদের শুভ সময় শুরু হবে, জানুন।

property

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে। চাকরি থেকে ব্যবসায় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সহকর্মীদের বিশেষ সহযোগিতা পাবেন। আপনার প্রেম জীবনেও সমস্যা কেটে যাবে। অভিভাবকদের কথা মাথায় রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।

এখন থেকেই আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে পারেন। এমনকি মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনারা যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। তবে বাবা-মায়ের বিশেষ সহযোগিতা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি অযথা মেজাজ গরম করবেন না। বিবাহিত জীবনে সুখী হবেন। তাছাড়া আপনার সময় খুব ভালো যাবে।

পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মানসিক চাপ আগের থেকে কমবে। এই সময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। অযথা কারোর সঙ্গে ঝগড়া করবেন না। দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে চলে সেই কাজ হয়ে যাবে।

  • মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে। এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আপনার স্ত্রী বহুদিন ধরে যে রোগে আক্রান্ত ছিলেন, তা থেকে বের হতে পারবেন। বিবাহিত জীবনে সুখের মুখ দেখবেন। এসময় কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আপনার।

মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা তা পেয়ে যাবেন। আপনারা খুব সহজেই ঋণ শোধ করতে পারবেন। এসময় প্রেমজীবনে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+