Guru Vakri 2023: বিপরীতমুখী বৃহস্পতির শুভ প্রভাবে নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন কারা

জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, বৃহস্পতিকে আমরা গুরুগ্রহ বলেই জানি। আবার এই গ্রহ দেবগুরু বলেও পরিচিত। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব পড়বে। এটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

এই গ্রহকে আমরা সমৃদ্ধি, জ্ঞানের, সম্পদের কারক বলেই জানি। সেপ্টেম্বর মাসের ৪ তারিখ বৃহস্পতি গ্রহ পিছিয়ে বিপরীতমুখী হয়েছে। ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত বিপরীতমুখী অবস্থায় থাকবে। এসময় কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। জানুন তাঁদের মধ্যে কারা রয়েছে।

Guru Vakri 2023

  • তুলা রাশি

গুরুগ্রহ বিপরীতমুখী হওয়ার কারণে তুলা রাশির (libra) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। বিদেশে পড়াশোনা করতে যেতে পারেন। অংশীদারিত্ব কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। এসময় জীবনে প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন। সেখানে আপনার ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। অর্থ সংক্রান্ত যে সমস্যা ছিল সেটা কেটে যাবে। যে কাজে আপনি হাত দেবেন সেখানে সফলতা নিশ্চিত।

  • ধনু রাশি

ধনু রাশির ব্যক্তিদের (Sagittarius) পঞ্চম ঘরে প্রবেশ হবে গুরুগ্রহ। এসময় যাদের সন্তান নেই তাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে। এসময় সুখ-সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। আপনার পৈত্রিক সমপত্তি ফিরে পাওয়া সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। যারা বিবাহিত হয়েছেন তাদের জীবনে সাফল্য আসবে। তাছাড়া আপনার সম্মান বাড়বে। এই সময়ে ধন-সম্পত্তি আপনার সব উপচে পড়বে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের যেকোনও সদস্যের থেকে আপনি ভালো খবর পাবেন।

  • সিংহ রাশি

বিপরীতমুখী বৃহস্পতি শুভ প্রভাব পড়বে সিংহ রাশির (leo) ব্যক্তিদের উপর। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। এই সময় কোনও অভাবী আপনাকে স্পর্শ করতে পারবে না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+