Guru Gochar 2022: ১২ বছর পর গোচর করবে দেবগুরু বৃহস্পতি! বদলাবে এই রাশির জাতকদের ভাগ্য
এপ্রিল মাসে বেশ কয়েকটি গ্রহের গোচর করবে! ফলে জ্যোতিষীদের কাছে এই মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মাসে প্রায় সবকটি অর্থাৎ ৯টি গ্রহ রাশি পরিবর্তন করবে। আর এর সোজা প্রভাব ব্যক্তির জীবনে পড়বে এবং তা দেখতে পাওয়া যাবে বলে আশা জ্যো
এপ্রিল মাসে বেশ কয়েকটি গ্রহের গোচর করবে! ফলে জ্যোতিষীদের কাছে এই মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মাসে প্রায় সবকটি অর্থাৎ ৯টি গ্রহ রাশি পরিবর্তন করবে। আর এর সোজা প্রভাব ব্যক্তির জীবনে পড়বে এবং তা দেখতে পাওয়া যাবে বলে আশা জ্যোতিষীদের।
এমনকি গ্রহের এভাবে রাশি পরিবর্তন ব্যক্তির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়বে বলেও ইঙ্গিত শাস্ত্রীদের। তবে ১২ বছর পর বৃহস্পতি দেব তাঁর রাশি মীনে গোচর করতে যাচ্ছে।
আগামী ১৩ এপ্রিল গুরু গোচর করবে। সকাল ১১ টা বেজে ২৩ মিনিটে মীন রাশিতে প্রবেশ করে যাবে তবে প্রভাবে বেশ কয়েকটি রাশিতে সুফল ডেকে আনবে। এই প্রতিবেদনে এই বিষয়টিই আলোচনা করা হল-

মেষ (Aries)-
মেষ রাশি-এর ১২ ভাওয়ে বৃহস্পতি গোচর হবে। আর তাতে এই রাশির জাতকদের দেশ-বিদেশে ঘুরতে যাওয়ার সুযোগ তৈরি হবে। ধর্মের কাজে রুচি আসবে। এমনকি এই রাশির জাতকদের দাম্পত্য জীবনেও সুখ আসবে। এমনকি এই রাশির জাতক কেউ যদি ব্যবসা করেন তাহলে লাভের সম্ভাবনাও তৈরি হবে বলে জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রীরা।

বৃষ (Taurus)-
এই রাশির ১১ ভাওয়ে গুরু বৃহস্পতি গোচর হতে চলেছে। আর এতে আয় আরও মজবুত হবে। আয়-এর উৎসেই কার্যত গুরু থাকার ফলে লাভ হয়ে থাকে। এই গোচরে এই রাশির জাতকের বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্কে একটা মধুর সম্পর্ক তৈরি হবে। সম্পর্ক মজবুত হবে। তবে এই গোচর পড়ুয়াদের শিক্ষালাভে যথেষ্ট উন্নতিতে নিয়ে যাবে বলে আশা।

মিথুন (Gemini)-
কর্মের স্থানে গোচর হওয়ার জন্যে লাভ হতে দেখা যাচ্ছে। ১০ এর ঘর কর্মে'র জন্যে মানা হয়ে থাকে। এই অবস্থায় রোজগারে সফলতা আসবে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। চিকিৎসা, আইন এবং খাদ্যের সঙ্গে যুক্ত মানুষদের জন্যে এই অবস্থান বদল অনুকুল হবে। কেরিয়ারের উন্নতিতে ভালো হবে এই সময়। এমনকি যারা চাকরি করছেন সেই রাশির জাতকরা কর্মস্থলে ভালো সম্মান পাবে বলে মনে করা হচ্ছে।

ক্যান্সার (Cancer)-
ক্যান্সার রাশিতে বৃহস্পতিবার ৯ নম্বর ঘরে গোচর করতে চলেছে। জ্যোতিষ অনুসারে নয় নম্বর এই ঘর ভাগ্যের জন্যে হয়ে থাকে। গোচর সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই রাশির জাতকদের একটা ভালো সময় কাটবে। কর্মস্থলেই এই জাতকরা একটা ভালো জায়গা পাবে। উন্নতিও লক্ষ্য করা যাবে। এই গোচর ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো একটা সময় নিয়ে আসবে। দৈনিক আয়কে একধাক্কায় বাড়িয়ে তুলবে।

সিংহ (Leo)-
জ্যোতিষ শাস্ত্র অনুসারে গুরু বৃহস্পতিবার গোচর ৮ নম্বর ঘরে হবে। আর এই কারণে আর্থিক স্থিতিতে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে। উন্নতির ক্ষেত্রে একাধিক নয়া রাস্তা খুলে যাবে এই রাশির জাতকদের জন্যে। তবে সম্পর্কে দ্বিতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে আর তা ভয়ঙ্কর করে তুলতে পারে। ফলে এই অবস্থায় জাতকদের সাবধান থাকাটা প্রয়োজন।












Click it and Unblock the Notifications