পয়লা বৈশাখের আগেই তৈরি হচ্ছে ‘গ্রহণ যোগ’ বাড়তি খরচে লাগাম দিন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর তাদের ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে। সেটি শুভ হতে পারে আবার অশুভও হতে পারে। এপ্রিল মাসের ১৪ তারিখ মেষ রাশিতে রাহু ও সূর্যের মিলন হতে চলেছে। যার কারণে তৈরি হবে 'গ্রহণ যোগ’।
এই যোগের অশুভ প্রভাব থাকবে এক মাস। এই সময়ে সতর্ক থাকতে হবে কিছু রাশির জাতক জাতিকাদের। তাদের মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

বৃষ রাশি
সূর্য ও রাহুর কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার দ্বিতীয় ঘরে তৈরি হবে এই যোগ। তাই এই সময় আপনার অপ্রয়োজনীয় খরচ ক্রমশ বাড়তে থাকবে। নতুন যানবাহন এই সময় না কেনাই ভালো। শত্রুদের সঙ্গে আপনার অশান্তি আরও বাড়বে। তারা আপনার ক্ষতি করতে পারে। কোন শুভ কাজ করার আগে দুবার ভাবুন।

কন্যা রাশি
সূর্য ও রাহু মিলনের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার হার্টের সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয় আপনার স্ত্রীর সঙ্গে আপনার নানান অসুবিধা দেখা দিতে পারে। গুপ্ত রোগ আবারও চাড়া দিতে পারে। সকলের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি
সূর্য ও রাহুর মিলনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এই সময় আপনার শত্রুর সঙ্গে আপনাদের অশান্তি বাড়বে। এই সময়ে আপনাদের খুব সাবধানে থাকতে হবে। এসময়ে আপনার শরীর খারাপ হতে পারে। তাই এই সময়ে আপনি রুবি পাথর পড়তে পারেন। সূর্য দেবতার মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। সূর্য দেবতাকে রোজ প্রণাম করতে পারেন।

কুম্ভ রাশি
সূর্য ও রাহু গ্রহের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময়ে আপনি কোনও কাজে যেমন সফলতা পাবেন না, ঠিক তেমনি কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। সকল কাজেই আপনার বাধার সৃষ্টি হবে। এসময়ে অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। দূরে কোথাও ঘুরতে যাবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। সকলের সঙ্গে অশান্তি বাধতে পারে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications