অর্থ সঙ্কট কাটাতে, জীবনে সুখী হতে মকর সংক্রান্তিতে এই দেবতাদের খিচুড়ি নিবেদন করুন
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির দিন অত্যন্ত শুভদিন বলে মনে করা হয়। এই দিন নদী বা গঙ্গাতে স্নান করে যদি দারিদ্র ব্যক্তিদের দান করা যায়, তাহলে জীবনে সফলতা লেগে থাকে।
আর এই মকর সংক্রান্তির দিন খিচুড়ি তৈরি করে দেবতাদের দেওয়া শুভ। তারপর সেটি প্রসাদ হিসেবে দারিদ্র ব্যক্তিদের দান করুন। এতেই আপনার জীবনে সফলতা লেগে থাকবে। চলতি বছর মকর সংক্রান্তি পালিত হবে ১৪ জানুয়ারি।

- কোন কোন দেবতাকে খিচুড়ি নিবেদন করবেন?
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এদিন আপনি যদি এই দেবতাদের খিচুড়ি রান্না করে দেন, তাহলে আপনারা দেবতাদের বিশেষ কৃপা পাবেন। এমনকি আপনার জীবনেও সফলতা লেগে থাকবে। আর্থিক দিকেও খুব লাভ হবে। জানুন কোন কোন দেবতাকে খিচুড়ি রান্না করে দেওয়া শুভ।
- ভগবান বিষ্ণু
ভগবান বিষ্ণুকে এই বিশেষ দিনে খিচুড়ি রান্না করে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন পুজোর পর আপনি প্রথমে খিচুড়ি ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। তারপর অন্য দেবতাদের করবেন। এতে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। এমনকি বিষ্ণুর বিশেষ কৃপা পাবেন আপনি। জীবনে উন্নতির পথ খোলা থাকবে আপনার।
- শনিদেব
শনিদেবকে ন্যায়ের দেবতা ও কর্মদাতা গ্রহ বলেই মনে করা হয়। যে ব্যক্তির উপর তিনি খুশি হন, তার জীবনে সফলতা লেগেই থাকে। আর এই বিশেষ দিনে আপনি শনিদেবকে খিচুড়ি তৈরি করে দিতে পারেন। সেই সঙ্গে অবশ্যই মরশুমের সবজি নিবেদন করবেন। এতে আপনার উন্নতির দ্বার খুলবে।
- সূর্য দেবতা
সূর্য দেবতা হলেন মহা বিশ্বের শক্তি। আর সূর্য দেবতার কৃপায় ব্যক্তির জীবনে সুখ, সমৃদ্ধি লেগে থাকে। মকর সংক্রান্তির স্নান করে সূর্যদেবকে খিচুড়ি নিবেদন করা অত্যন্ত শুভ। জন্মকুণ্ডলীতে সূর্য দুর্বল থাকলে, তাও শক্তিশালী হবে। এতে আপনি জীবনে অনেক দূর পর্যন্তই এগোতে পারবেন।












Click it and Unblock the Notifications