কবে গণেশ চতুর্থী, জানুন দিন ও সময় সম্পর্কে, কেন মহারাষ্ট্রে এই উৎসব জনপ্রিয়, জানেন

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। গণেশ হল জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্যের দেবতা। গণেশের পূজো করলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। আর জীবনে প্রত্যেকটি কাজেই আপনার সিদ্ধি লাভ হবে। সারা দেশজুড়ে আড়ম্বরের সঙ্গে পালন করা হয় গণেশ চতুর্থী।

মহারাষ্ট্রে কিন্তু গণেশ পুজো একটু বেশি জাঁকজমকপূর্ণভাবে হয়। এই বিশেষদিনে গণেশের মূর্তি বাড়িতে এনে ১০ দিন পুজোর আয়োজন করেন সকলে। চলতি বছর গণেশ চতুর্থী কবে শুরু হচ্ছে, জানুন দিণক্ষণ, শুভ সময় সম্পর্কে।

ganesh chaturthi

  • কবে পালিত হবে গণেশ চতুর্থী

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে গণেশ চতুর্থী উৎসব শুরু হয়। চতুর্থীর শেষ দিনে ঠাকুর বিসর্জন দেওয়া হয়। গণেশ চতুর্থী শুরু হবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ শেষ হবে। বিশ্বকর্মা পূজো এই দিনেই পালিত হবে।

  • জানুন পুজোর শুভ সময়

গণেশ চতুর্থী শনিবার ৭ সেপ্টেম্বর শুরু হবে। চতুর্থীর তিথি শুভ সময় শুরু হচ্ছে, শুক্রবার বিকেল ৩ টে ০১ মিনিট থেকে। চতুর্থী শেষ হচ্ছে ৭ সেপ্টেম্বর ৫ টা ৩৭ মিনিটে। চতুর্থী পূজার শুভ সময় সেপ্টেম্বর মাসের ৭ তারিখ সকাল ১১ টা ৩ থেকে, রাত ১ টা ৩৪ মিনিট পর্যন্ত। আর গনেশ বিসর্জন দেওয়ার সময় হচ্ছে, মঙ্গলবার সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ।

  • কেন মহারাষ্ট্রে গণেশ উৎসব জনপ্রিয়, জানেন

এই দিন গণপতিকে আপনি আপনার পছন্দমত না ভোগ নিবেদন করবেন। অবশ্যই তাকে কিন্তু লাড্ডু দেবেন। তাহলে তিনি কিন্তু খুব খুশি হন। বলা হয় গণেশ উৎসব মহারাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয়। বিশেষত গনেশ ঠাকুরের সঙ্গে মারাঠা সাম্রাজ্যের কিন্তু এক বিশেষ যোগ রয়েছে। বলা হয়, ১৭ দশকে ছত্রপতি শিবাজি তার প্রজাদের মধ্যে জাতীয়তাবাদ ও ঐক্যের প্রচারের জন্য গনেশ উৎসবের উদযাপন করেছিলেন।

তারপর থেকেই দিনটি মহারাষ্ট্রে আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই দিনটি। তাছাড়াও ব্রিটিশ আমলে এই উৎসব আরও জনপ্রিয়তা লাভ করেছিল। বাল গঙ্গাধর তিলক স্বাধীনতার লড়াইয়ের যুদ্ধ যখন নেমেছিলেন, সেই সময় সকলকে একত্রিত করতে সে সময় তিনি গণেশ চতুর্থী উৎসবের আয়োজন করেছিলেন। তখন থেকেই কিন্তু এই গণেশ চতুর্থীর মহারাষ্ট্রে খুব বড় করে পালিত হয়ে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+