নতুন বছরে জীবনে সাফল্য আনতে মেনে চলুন তুলসী সংক্রান্ত এই টিপসগুলি
নতুন বছরে জীবনে সাফল্য আনতে মেনে চলুন তুলসী সংক্রান্ত এই টিপসগুলি
প্রত্যেকেই আশা করেন যাতে তাঁদের সকলের সারা বছর ভালো যায়। তাই নতুন বছর শুরু হতেই প্রায় অনেকেই ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দেন। বাড়িতে বড় পূজোর আয়োজন করেন। আবার মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়ার জন্য দেবী লক্ষ্মীরও পুজো করেন। লক্ষ্মীকে আমরা জীবনে সুখ-সমৃদ্ধি, সম্পদের দেবতা বলেই জানি। বছরের প্রথম দিন যদি আপনার ভালো যায় তাহলে বলা হয় পুরো বছরেই আপনার ভালো যাবে। তাই আপনি নতুন বছরে প্রথমেই এই কাজ গুলি করলে আপনার জীবনে সুখ সারা বছরই বজায় থাকবে। দেখে নিন কোন কোন কাজ করবেন।

বাড়িতে লাগান তুলসী গাছ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বলা হয় তুলসী গাছ খুব শুভ। তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস , তাই যদি আপনি বছরের প্রথম দিন বাড়িতে তুলসী গাছ লাগান তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনার জীবনের সাফল্য আসবে। যদি আপনি প্রথম দিন লাগাতে না পারেন তাহলে বৃহস্পতিবার দেখে তুলসী গাছ লাগাবেন। এতে দেবী লক্ষ্মী খুশি হন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদও পেয়ে থাকেন। ইতিবাচক শক্তি আপনার বাড়িতে শক্তি প্রবেশ করবে। আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন জীবনে।

এটি মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাবেন
বছরের শেষে বৃহস্পতিবার তুলসী গাছ বাড়িতে লাগালে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে তবে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন। এই দিন মা লক্ষ্মীরও বিশেষ দিন । তাই বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ পেতে বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ লাগানো থাকে তাহলে বৃহস্পতিবার সেখানে ধূপ, ধূনো জ্বালিয়ে পূজা করুন। এতে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে তুলসী দেবী ও খুব খুশি হবেন এবং আপনার আর্থিক দিক অনেক উন্নতিও হবে।

তুলসী গাছের নিত্য পুজো করুন
বলা হয় সঠিক দিনে সঠিক স্থানে যদি তুলসী গাছ বসানো হয় এবং নিয়মিত প্রদীপ চালানো হয়, তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। জীবনে আসবে সাফল্যও। এতে জীবনে আসবে সাফল্যও। সেই সঙ্গে আপনার আর্থিক দিকেও অনেক উন্নতি হবে।

এই দিন তুলসী গাছে স্পর্শ করবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, রবিবার ও একাদশীর দিন তুলসী গাছ স্পর্শ করবেন না। সেদিন তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত খারাপ। আর রবিবার কখনোই বাড়িতে তুলসী গাছ বসাবেন না। এটি কিন্তু আপনার আর্থিক দিকে যেমন অবনতি করবে তেমনি খুব অশুভও। একাদশীর দিন তুলসী গাছে হাত দেওয়া খুব খারাপ। কথিত আছে একাদশীর দিন তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। তাই এই দিন কখনই আপনি তুলসী গাছে হাত দেবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications