আর্থিকভাবে উন্নতি করতে, মা লক্ষ্মীর কৃপা পেতে মেনে চলুন এই টিপসগুলি
মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়ার জন্য সকলেই প্রায় উদগ্রীব হয়ে থাকেন। তবে সকলেই যে মা লক্ষ্মীর কৃপা পান তা কিন্তু নয়, বলা হয় যে ব্যক্তি মা লক্ষ্মীর কৃপা পান তাদের ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, তাদের ঘরে কখনোও অশান্তি হয় না।
সকল কাজে সাফল্য অর্জন করতে পারেন। ধনসম্পদে ঘরে ওঠে তার সংসার। তবে মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে অনেক কিছু মেনে চলতে হয়, জানেন কী কী মেনে চললে আপনি খুব সহজে দেবীর কৃপা পাবেন।

যদি প্রতিটি স্ত্রী এগুলি মেনে চলেন তাহলে তাদের স্বামীরা খুব দ্রুতই উন্নতি করবেন। এবং তাদের আর্থিক দিকে কখনোও অসুবিধা থাকবে না। বাড়িতে সর্বদা মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন এবং আপনাদের সংসারের সুখ-সমৃদ্ধিতে ভরে থাকবে।
রান্নাঘরে প্রবেশ করার আগে স্নান করে নিন। স্নান সেরে পুজো করে তবেই প্রবেশ করবেন রান্নাঘরে। কারণ এখানে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। যদি আপনি শুদ্ধ চিত্র এবং শুদ্ধ বস্ত্র রান্নাঘরে প্রবেশ করেন তাহলে অন্নপূর্ণা দেবতাও খুব খুশি হন এবং আপনার ঘরে কখনোই খাবারের অভাব হবে না। আপনার আর্থিক সংকট কেটে যাবে। সেই সঙ্গে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। আর্থিক সংকট কেটে আপনি জীবনে উন্নতির মুখ দেখবেন।

রান্নার পর ভগবানকে সেই খাবার অর্পণ করা দরকার। যদি পারেন প্রথমে একটি রুটি গরুকে এবং শেষ রুটিটি প্রথম রুটিটি কুকুরকে খাওয়ানো খুব ভালো। বলা হয় পশুকে খাদ্য খাওয়ালে জীবনে অনেক পূর্ণ হয়। পাপ কেটে যায়। সনাতন ধর্মে গরুকে দেবতার রূপে পূজা করা হয়। এতে আপনার জীবনে লেগে থাকবে সাফল্য এবং সকল কাজও আপনি এগিয়ে যেতে পারবেন।
রান্না করার পর পরিবারের সকল সদস্যদের শুদ্ধ চিত্তে খেতে দিন। তাহলে দেবতারা খুব খুশি হন। খাবার কখনোই নষ্ট করবেন না এটা কিন্তু মা অন্নপূর্ণা খুব রেগে যান। খাবার ঘরে রাগারাগি, ঝগড়া, অশান্তি করবেন না। এতে সংসারে আর্থিক ভাবে অনেক অভাব অনটন আসে।

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রান্নাঘরে কখনোই এঁটো বাসন রাখবেন না। এতে মা অন্নপূর্ণা এবং দেবী লক্ষ্মী বাস করেন। রান্না ঘরে আসেন, খাবার খাওয়ার আগে এবং খাবার পরে ভালো করে জায়গা মুছে নিন এবং রান্নার গ্যাস সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
বলা হয়, কখনোই রান্নাঘরে ভাঙ্গা ফাটা বাসন রাখবেন না। এই রকম থাকলে আপনার আর্থিক দিকে খুব অসুবিধা হবে। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাতে খুব উন্নতি হবে। জীবনে আসবে সাফল্যও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications