একটি হলুদের গুড়োই আপনার জীবনে সাফল্য আনতে পারে কিন্তু কীভাবে

একটি হলুদের গুড়োই আপনার জীবনে সাফল্য আনতে পারে কিন্তু কীভাবে

হিন্দুধর্মে প্রতিটি দেবতার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ বিশেষ দিনে প্রত্যেকটি দেবতার আলাদা আলাদা পুজো করা হয়। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির পুজোর দিন বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সকল ব্যক্তির জন্মকুন্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে রয়েছে তাদের জীবনের সব সময় সাফল্য আসে। তারা জীবনে অনেক উন্নতি করতে পারেন। সকল কাজে উন্নতি করতে পারেন। তবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা অনেক পরিশ্রম করার পরেও কাজে উন্নতি করতে পারেন না। তবে এর পিছনে অনেক কারণ রয়েছে, বলা হয় হলুদ দিয়ে করুন প্রতিকার। হলুদ দিয়েই আপনার জীবনে সাফল্য আনতে পারেন। কিন্তু কীভাবে দেখুন।

হলুদ দিয়ে করুন প্রতিকার

হলুদ দিয়ে করুন প্রতিকার

জ্যোতিষশাস্ত্রে হিন্দু ধর্মে হলুদের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিবার করে হলুদের কিছু প্রতিকার করলে ব্যক্তিজীবনে সাফল্য আসে। উন্নতির পথ খুলে যায়। তারা জীবনে যা চান তাই করতে পারেন। সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারেন। বৃহস্পতিবার করে হলুদের কোন কোন প্রতিকার করবেন দেখে নিন।

হলুদ কাউকে দান করুন

হলুদ কাউকে দান করুন

যদি বৃহস্পতিবার করে কাউকে হলুদ দান করেন সেই ব্যক্তির জীবনে সাফল্য আসবে। উন্নতি হবে। তাছাড়া কোন ব্যক্তির জন্ম কুন্ডলীতে যদি কোনও গ্রহ খারাপ অবস্থায় থাকে সেই গ্রহকে শক্তিশালী করতে বৃহস্পতিবার করে হলুদ কোন ব্যক্তিকে দান করুন। তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

 হলুদ দিয়ে স্নান করুন

হলুদ দিয়ে স্নান করুন

যদি কোনও ব্যক্তি কর্মজীবনে নানান সমস্যায় পারেন তাহলে হলুদ দিয়ে স্নান করুন। তারপরে পায়ের হলুদের জল ছিটা দিন। তাহলে আপনার জীবনের সমস্ত অসুবিধা থেকে আপনি বের হতে পারবেন এবং শরীরও মন সুস্থ থাকবেন। যে কোন সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। জীবনে সাফল্য আপনার আসবে।

এটি করলে জীবনে সাফল্য আসবে

এটি করলে জীবনে সাফল্য আসবে

যদি জীবনে এগিয়ে চলতে চান তাহলে সকল কাজে সাফল্য পেতে আপনি বুধবার করে হলুদ এবং জাফরান জলে ভেজান এবং সেই সেই জল দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আকুন। সেই জল দিয়ে আপনার প্রধান দরজার সামনে রাখুন এবং নিয়মিত পুজো করুন। এটি মানলে আপনার জীবনে সাফল্য আসবে। সমস্যা অশান্তি থেকে বের হতে পারবেন এবং ব্যবসা অনেক উন্নতিও করতে পারবেন।

কপালে হলুদের তিলক লাগান

কপালে হলুদের তিলক লাগান

বলা হয় হলুদ খুব শুভ। শুভ কাজে হলুদ ব্যবহার করা হয়। কপালে হলুদের তিলক লাগাতে পারেন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। বৃহস্পতিবার গণেশকে হলুদ নিবেদন করুন এবং জীবনে অনেক উপকার হবে আপনার।

এতে ব্যবসায় উন্নতি হবে

এতে ব্যবসায় উন্নতি হবে

আর্থিকদিকে উন্নতি করতে এবং ব্যবসা উন্নতি করতে আপনি গণেশকে হলুদের তিলক লাগান এবং নিজের গায়ে হলুদের তিলক দিন। আপনি ব্যবসায় অনেক উন্নতিও করতে পারবেন।

ধ্যানের সময় হাতে হলুদ রাখুন

ধ্যানের সময় হাতে হলুদ রাখুন

ভগবান বিষ্ণুর ধ্যান করুন। সঙ্গে অবশ্যই হাতে একটা হলুদ রাখবেন। অর্থনীতির দিকে আপনার অনেক উন্নতি হবে। সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। পরিবারের সকল সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি। সমস্ত ঝামেলা থেকে বের হতে পারবেন।

 এতে মা লক্ষ্মীর কৃপা পাবেন

এতে মা লক্ষ্মীর কৃপা পাবেন

আর্থিক সমস্যা থেকে বের হতে চাইছেন তাহলে বৃহস্পতিবার করে একটি লাল রঙের কাপড়ে পাঁচটি হলুদ নিয়ে হাতে রাখুন। তবে এটি মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে এমন একটি জায়গায় রাখুন যেখানে সেটি কেউ দেখতে না পায়। তাহলে আর্থিক সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+