কেতুর অশুভ দৃষ্টিতে জীবন ছারখার হচ্ছে, বেরোনোর উপায় বলবে এই প্রতিকারগুলি
রাহু ও কেতু গ্রহের নাম শুনলে সকলেই প্রায় ভয় পেয়ে যান। কারণ এই দুই গ্রহর অশুভ প্রভাব যদি কারোর উপর পড়ে, তারা কোনও কাজেই জীবনে এগোতে পারেন না। গ্রহের অশুভ প্রভাব এড়াবেন কীভাবে বা তার হাত থেকে বাঁচবেনই বা কীভাবে?
যদি আপনার জন্মকুণ্ডলীতে কেতু গ্রহ অশুভ স্থানে থাকে বা কেতু গ্রহের অশুভ প্রভাব আপনার ওপর পড়ে, তাহলে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। পেটের সমস্যা বাড়বে। আর যদি প্রতিকারগুলো করেন তাহলে কিন্তু খুব সহজেই কেতুর অশুভ দৃষ্টি থেকে বেরোতে পারবেন।

- কী কী সমস্যা হয়
বলা হয়, কেতু শরীরের নানান প্রভাব ফেলে। যদি কেতু আপনার জন্মকুণ্ডলীতে অশুভস্থানে থাকে, তাহলে পেটের সমস্যায় পড়তে হবে আপনাকে। মানসিক চাপ বাড়বে। চিন্তা বাড়ে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেবে। অন্ত্র ভালো থাকে না। পেটব্যথা হয়। পায়ের তলায় ব্যথা হবে। বড় কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। শরীরের কোনও স্থান কেটে যেতে পারে। তাই কেতুকে আগেই আপনার শান্ত রাখতে হবে।
- কীভাবে সতর্ক থাকবেন
যদি দেখেন কেতুর অশুভদৃষ্টি আপনার উপর পড়ছে, তাহলে এসময় নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কি করবেন না। কারোর সঙ্গে ঝামেলা করবেন না। ছোট জিনিসকেও গুরুত্ব দেবেন। পারিবারিক ঝামেলা থেকে দূরে থাকবেন। কারোর সঙ্গে অশান্তি করবেন না। নতুন যানবাহন কেনার আগে বারবার ভাববেন। কোন কাজ করার আগে সতর্ক থাকবেন।
- সন্তান সুখ পান
তবে, যদি কেতু আপনার জন্মকুণ্ডলীতে শুভ স্থানে থাকে, তাহলে আপনার আর্থিক দিকে লাভ হতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য খুব ভালো সময়। এমনকি সন্তান সুখ পান অনেকে।
- জানুন প্রতিকার
আপনার জন্মকুণ্ডলী রাহু অশুভ স্থানে থাকে এবং তা থেকে আপনি বের হতে চান তাহলে গণেশের পূজো করবেন। গণপতির পূজা করলে খুব খুশি হন রাহু। সেই সঙ্গে সাদা যেকোনও ধরনের মিষ্টি বা সন্দেশ ও দূর্বা দিয়ে গণেশের পুজো করলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications