Solar And Lunar Eclipse: মার্চে দোল উৎসব, ঘটবে চন্দ্র, সূর্য গ্রহণও, ব্যবসায় মাথা ঠান্ডা রাখবেন কারা

হিন্দুধর্মে দোল পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে দোল উৎসব পালন করেন সকলে। আর এই সময় থেকেই বসন্ত উৎসবের সূচনা। চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ এবং হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ। গ্রহ ও নক্ষত্রের বিচারেও এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ।

তার কারণ মার্চ মাসেই পড়েছে দোল, হোলি উৎসব। আবার দুটি গ্রহণ ঘটবে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে ১৪ই মার্চ হোলির দিন। তারপর ২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে। এই দিনই শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে।

sad

  • ভারত থেকে কি দৃশ্যমান হবে?

আর এই দুটি গ্রহ কিন্তু ভারত থেকে দেখা যাবে না । তাই এই গ্রহণের সূতক সময়ও বৈধ হবে না। যদিও হোলির উপরে এর কোনও প্রভাব পড়বে না। এমনটাই বলছে জ্যোতিষ বিশেষজ্ঞরা।

  • কাদের খারাপ সময় শুরু হবে

তবে এই ১৫ দিনের মধ্যে যে দুটি গ্রহণ ঘটবে, তাতে কিছু রাশির জাতক জাতিকাদের উপর খুব খারাপ প্রভাব পড়বে। তাদের জীবনে নানান সমস্যা আসছে। জানুন সেই রাশি তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়?

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহণের অশুভ প্রভাব পড়বে। এসময় কোনও কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। এসময় আর্থিক ক্ষতি আপনাদের জীবনে লেগে থাকবে। ভেবেচিন্তে ব্যবসায় বিনিয়োগ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। বাবা-মায়ের সঙ্গে অশান্তি লেগে থাকবে আপনার। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনেও নানান সমস্যা আসবে। পরিবারের সকলের সঙ্গে অশান্তি হবে।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের উপর এই দুই গ্রহণের খারাপ প্রভাব পড়ায় তাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। এসময় মনের মানুষের সঙ্গে অশান্তি হবে। যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন, সেখানেও আপনার অর্থক্ষতি হতে থাকবে। এসময় কারোর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়বেন না। এসময় মারামারি এড়িয়ে চলুন। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহণের অশুভ প্রভাব পড়বে। তাই আপনারা কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। নতুন সম্পত্তি কেনার আগে সাবধান হন। এই সময়ে আপনার ব্যবসায় অর্থহানি হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। এই সময় সন্তানের সঙ্গে মতবিরোধ আপনার লেগে থাকবে। মাথা ঠান্ডা রেখে চলুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+