চন্দ্রগ্রহণের অশুভ ছায়ায় হোলিতে এই রাশির ব্যক্তিরা কি সুখে থাকতে পারবেন?

চলতি বছর হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ। প্রতি বছর ফাল্গুন পূনিমার দিনে এই উৎসব পালিত হয়। এসময় সকলে সকলের গায়ে আবির, রঙ মাখিয়ে হোলির শুভেচ্ছা জানায়। তবে এই বছর হোলি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া পড়তে চলেছে।

চন্দ্রগ্রহণের দিন রাহু গ্রহের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। চন্দ্রগ্রহণের শুভ, অশুভ প্রভাব সকল রাশির ব্যক্তিদের উপর পরে। আর হোলির দিন অনেক রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকা উচিত। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

lunar eclipse

  • কবে পড়েছে চন্দ্রগ্রহণ ও হোলি

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ ঘটবে। এই গ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না। তাই সূতক সময়ও বৈধ হবে না। চন্দ্রগ্রহণ সকাল ৯ টা ২৯ মিনিট থেকে শুরু হবে, যা চলবে বিকেল ৩ টে ২৯ মিনিট পর্যন্ত। এই সময় কোনও শুভ কাজ করা যাবে না। এসময় না খাওয়াই ভালো। যদি পারেন ভগবান বিষ্ণুর জন্য ধ্যান করতে পারেন। এতেই আপনার জীবনের সফলতা লেগে থাকবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু। এসময় কোনও কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। তাছাড়া রাহু ও চন্দ্রের অশুভ প্রভাবে আপনাদের জীবনে খুব খারাপ সময় শুরু হবে। এসময় রাগ নিয়ন্ত্রণে রাখবেন। এখন মাথা ঠান্ডা রেখে চলুন। বড়দের পরামর্শ মত সমস্ত কাজ করুন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। আপনার জীবনের নানান সমস্যা আসবে। কোনও কাজ সকল কাজে পিছিয়ে পড়বেন না। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। ব্যবসার অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের এসময় খুব খারাপ সময়। তাই আপনারা কোনও কাজ করার আগে বাবা-মায়ের পরামর্শ নিন। ব্যবসায় নানান সমস্যা আসবে। এসময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন। বড় কোনও কাজে এই সময় একদমই বিনিয়োগ করবেন না। তাছাড়া অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কথাবার্তা সকলের সঙ্গে ভালোভাবে বলার চেষ্টা করুন। এসময় মাথায় ঠান্ডা রেখে চলুন। ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের এসময় খুব সাবধানে থাকা দরকার। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কি করবেন না। শেয়ার বাজারে কোনও রকম অর্থ বিনিয়োগ করবেন না। এসময় যদি পারেন দারিদ্র ব্যক্তিদের দান করুন। এই সময় আপনার খুব খারাপ সময়। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময়টি খুব সাবধানে থাকা দরকার। সকলের সঙ্গে কথাবার্তা সাবধানে বলুন। ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হোন। মানসিক চাপ ঘিরে ধরবে আপনাকে। সকলের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+