Education Horoscope 2024: নতুন বছর শিক্ষার্থীদের কেমন যেতে চলেছে, দেখুন
২০২৪ সাল আসতে আর বেশি দিন বাকি নেই, এসময় সকলেরই কেমন যাবে তা জানার জন্য অনেকেই উদ্বেগের মধ্যে দিয়ে চলছে। কারোর ভালো যাবে, কারোর বা অশুভ। কোনও রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে।
কেউ বা নতুন ব্যবসা শুরু করতে পারবেন। কারোর বা ব্যবসায় ক্ষতি হবে। ঠিক তেমনই নয়া বছরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন কারা, কেমন যাবে শিক্ষার্থীদের ২০২৪ সাল, দেখুন।

- মেষ রাশি
২০২৪ সালের শুরুতেই মেষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা জ্ঞানী ও বিদ্যাবান হবেন। তাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। সেপ্টেম্বর মাসে আপনার কথাবার্তায় আরও মধুরতা আসবে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা প্রতিযোগিতার প্রস্তুতি নিয়েছেন তাদের জীবনের সাফল্য আসবে। কর্মজীবনও খুব উচ্চ পদে বসতে পারবেন আপনি।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতিক জাতিকাদের যারা রয়েছেন তারা গবেষণায় যুক্ত হতে পারেন। তাছাড়া এই সময় জটিল কোনও বিষয়ে মাথায় দেবেন না, তাহলে আপনার পড়াশোনার ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার জন্য তাদের জন্য খুব ভালো সময়। এই সময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া যে পরীক্ষায় বসবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন।
- মিথুন রাশি
পড়াশোনা খুব ভালো সময় শুরু হবে। তবে কঠোর পরিশ্রম করলে তবেই জীবনে কিন্তু এগোতে পারবেন। এসময় সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষার সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের পরিশ্রম করলে জীবনে এগোতে পারবেন। এসময় আপনাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। কেরিয়ারে খুব অসুবিধার মুখে পড়তে হবে। পড়াশোনায় কঠিন পরিশ্রম করলে তবেই কিন্তু আপনি চাকরি পরীক্ষার সফলতা অর্জন করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাদের।
- সিংহ রাশি
চাকরির পরীক্ষায় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এই সময় শিক্ষার্থীরা যারা আছেন তাদের জন্য পরিবেশ অনুকূলেই থাকবে। মে মাসের পর কর্মজীবনে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন আপনারা। চাকরি থেকে ব্যবসায় ক্ষেত্রে খুব সফলতা আসবে। পড়াশোনায় আপনাকে আরোও মনোযোগ দিতে হবে।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের পড়াশোনা আরোও মনোযোগ দিতে হবে। একাগ্রতা বাড়াতে হবে তাদের। লক্ষ্য পূরণ করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করলে তবেই তা পারবেন। তারা জীবনে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া এসময় আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন, ব্যবসায় খুব সফলতা আসবে। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনাদের।
- তুলা রাশি
এই রাশির ব্যক্তিদের সততা ও কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন, তবেই জীবনে এগিয়ে যেতে পারবে পড়াশোনায় আরোও মনোযোগ দিতে হবে। কোনও প্রতিযোগিতার পরীক্ষা দিলে সেখানে সফলতা আসবে। পড়াশোনায় মনোযোগ বাড়বার জন্য আপনাকে নিয়মিত পড়াশুনা করতে হবে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের পড়াশোনায় মন আরও বাড়বে। এসময় আপনি নতুন কোনও কোর্সে ভর্তি হতে পারেন। আপনার খুব ভালো সময়।
- ধনু রাশি
ধনু রাশির শিক্ষা ও কর্মজীবনে আবার নতুনভাবে মনোনিবেশ করতে পারেন। এসময় প্রতিদিন পড়ার সময় ধ্যান করবেন ও ভগবানের কৃপা লাভ করবার জন্য আপনাকে মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে।
- মকর রাশি
মকর রাশির শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য ভালো সময়। কোনও কাজে ব্যর্থ হবে না। চ্যালেঞ্জের মুখে পরতে হতে পারে। এসময় আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারেন। তবে বেসরকারি চাকরিতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতিকাদের আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে। এসময় পড়াশোনার জন্য আপনাকে আরোও মনোযোগ দিতে হবে। তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা অর্জন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য বেশ ভালো সময়।
- মীন রাশি
মীন রাশির কেরিয়ারে জন্য খুব ভালো সময়। এসময় সিনিয়রদের কাছে খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি। কোনও অসুবিধার সম্মুখীন হবেন না। এসময় আপনার নতুন চাকরির খোঁজও মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications