দুর্গাপুজো ২০২৬ সালের নির্ঘণ্ট, কবে কোন তিথি, জেনে নিন একনজরে
এবছরের দুর্গাপুজো শেষ হল বিজয়া দশমীতে। এবছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজো শুরু হয়ে এদিন ২ অক্টোবর শেষ হয়েছে। এবার অপেক্ষা আগামী বছরের পুজোর।
ইতিমধ্যে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী, ২০২৬ সালের মহালয়া হবে ১০ অক্টোবর, শনিবার। তারপরই বাংলায় দেবীপক্ষ ও দেশজুড়ে শুরু হবে নবরাত্রি।

আগামী বছর মহালয়ার সপ্তাহখানেক পরে ১৭ অক্টোবর, শনিবার মহাষষ্ঠী। ১৮ অক্টোবর, রবিবার সপ্তমী পালিত হবে। ভোরে কলা বউ স্নান ও নবপত্রিকা প্রবেশের মাধ্যমে মহাসপ্তমীর পুজো শুরু হবে। ১৯ অক্টোবর, সোমবার হবে মহাষ্টমী। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধিপুজো। ২০ অক্টোবর, মঙ্গলবার পড়ছে মহানবমী। অবশেষে ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী পড়ছে আগামী বছর ২০২৬ সালে।
এবছর দুর্গাপুজো একটু আগে পড়ায় ঝড়বৃষ্টির আশা-আশঙ্কার মধ্য দিয়েই পুজো কাটল। আগামী বছর অক্টোবরের তৃতীয় সপ্তাহের শেষে পুজো পড়ায় আশা করা যায় ঝড়বৃষ্টির দাপট ততটা প্রবল হবে না। আপাতত অপেক্ষা একটি বছরের।












Click it and Unblock the Notifications