ভুলেও বাড়ির সিঁড়ির নীচে এই জিনিসগুলি রাখবেন না, রেগে যান মা লক্ষ্মী

প্রত্যেকটি মানুষ জীবনে প্রচুর কাজ করেন সুখী হওয়ার জন্য। তবে কঠোর পরিশ্রম করলে সকলের সুখী হতে পারেন বা তাদের কাজে সফলতা আসে, তা কিন্তু নয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, জীবনের সুখী হতে প্রথমেই কিন্তু বাস্তুর দিকে নজর দেওয়া উচিত।

বাস্তুত্রুটি যদি থাকে তাহলে ব্যক্তি কোনদিনও সুখী হতে পারেন না। তার বাড়ি থেকে রোগও ছাড়ে না। বাস্তুশাস্ত্রে বাড়ির সিঁড়িকে অত্যন্ত শুভ বলে মনে করা যায়। এমন অনেক জিনিস আছে সেগুলি একদমই সিঁড়ির নীচে রাখা যাবে না। এতে আপনার অর্থহানি হতে পারে। জানেন কোন কোন জিনিস রাখা খুব অশুভ।

under the stairs

  • কোনও সদস্যদের ছবি রাখবেন না

সিঁড়ির নিচে কখনোই পরিবারের কোনও সদস্যের ছবি রাখবেন না। ফাঁকা জায়গায় সদস্যের ছবি রাখলে বাস্তুত্রুটির সৃষ্টি হয়। শুধু তাই নয়, পরিবারে অশান্তি দেখা দেবে। পরিবারের সকলের সঙ্গে জীবনের নানান সমস্যা বাঁধবে আপনার। তাই এই ছবি রাখার আগে সাবধান হোন আপনিও।

  • ডাস্টবিন বা নোংরা জিনিস

বাস্তুশাস্ত্র ঘরের সিঁড়ি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই সিঁড়ির তলায় ডাস্টবিন একদমই রাখবেন না। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে, দূর হবে ইতিবাচক শক্তি। এবং পরিবারের সকলের সঙ্গেই অশান্তির লাগার সম্ভাবনা তৈরি হবে। বাড়ির কোন বড় সদস্য সবসময়ই নানান রোগে আক্রান্ত থাকবেন।

  • বাথরুম বা রান্নাঘর

বাড়ি সিঁড়ির নীচে কোনদিন বাথরুম বা রান্নাঘর করা উচিত নয়। বাস্তুশাস্ত্রে এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মীর কৃপা আপনি কখনোই পাবেন না। জীবনে আসবে নানান সমস্যা। এমনকি বাড়িতে আপনার সকল ব্যক্তির নানান রোগে আক্রান্ত হবেন।

  • ঠাকুরঘর

বাড়ির সিঁড়ির নীচে কখনোই ঠাকুরঘর করবেন না। কারণ আপনি যখন সিঁড়ি দিয়ে উঠানামা করবেন তখন কিন্তু দেব দেবীরা রেগে যাবেন। এতে দেব দেবীকে অপমান করা হয় বলে মনে করা হয়।

  • আলমারি

বাড়ি সিঁড়ির নীচে কখনোই আলমারি রাখবেন না। যেহেতু আলমারিতে আপনি সোনা, গয়না, টাকা-পয়সা রাখেন। তাই আলমারি কখনোই এখানে রাখবেন না। এতে কিন্তু আপনার মূল্যবান জিনিস চুরি হতে পারে। সেই সঙ্গে দেবী লক্ষ্মী খুব রেগে যাবেন। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসায় আসবে নানান সমস্যা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+