বৃহস্পতিবার ভুলেও এই কাজগুলি করবেন না, ক্রুদ্ধ হন ভগবান বিষ্ণু
সপ্তাহের সাতটি দিন কোনও না কোনও দেবতাকে উৎসর্গ করা হয়। ঠিক তেমনই বৃহস্পতিবারের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। তাই বৃহস্পতিবার দিন এমন অনেক কাজ আছে, সেগুলি ভুলেও করবেন না।
এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। তাছাড়াও আপনার জন্মকুন্ডলীতে বৃহস্পতি দুর্বল হয়ে পড়বে। এই সময়ে কোন কোন কাজ একদমই করবেন না, জানুন। এগুলি করলে আপনার জীবনের ওপর খুব খারাপ প্রভাব পড়বে।

- কলা ও দুধ খাবেন না
বৃহস্পতিবার কলা গাছের পুজো করা হয়। তাই এদিনে দুধ খাবেন না ও কলা খাবেন না। তাছাড়া এদিন পূর্ব, দক্ষিণ, পশ্চিম এবং দক্ষিণ দিকে ভ্রমণ করবেন না। যদি খুব জরুরি কাজ না থাকে, তাহলে একদমই এদিকে যাবেন না। সেই সঙ্গে জিরে ও দই খাবেন না। এতে আপনার জীবনে দুর্ভোগের শেষ থাকবে না।
- মহিলারা শ্যাম্পু করবেন না
বৃহস্পতিবার মহিলাদের কিন্তু চুলে শ্যাম্পু করা উচিত নয়। এটি করলে তাদের স্বামী ও সন্তানের উপর খুব খারাপ প্রভাব পড়ে। জীবন থেকে সমস্ত সুখ চলে যায় । এমনকি স্বামী ও সন্তানের শরীর খারাপ হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- কাউকে অপমান করবেন না
বৃহস্পতিবারকে গুরুবার বলে মনে করা হয়। সেদিন লক্ষ্মী দেবীর পুজো করা হয়। তাই এদিন পরিবারের সদস্যদের সম্মান করবেন। কাউকে অপমান করবেন না। কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। এছাড়া কলা, খিচুড়ি একদমই খাবেন না। এটি করলে আপনার জীবনে খারাপ প্রভাব পড়বে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না।
- টাকা ধার নেবেন না
বলা হয়, বৃহস্পতিবার কারোর থেকে টাকা ধার নেবেন না, কাউকে টাকা দেবেন না। এতে আপনার জীবনের সমস্যা আসবে। এতে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- নখ, চুল, দাঁড়ি কাটবেন না
বৃহস্পতি নখ, চুল, দাঁড়ি একদমই কাটবেন না। এতে আপনার সন্তানের অমঙ্গল হবে। কেরিয়ারে অগ্রগতিতে বাধার সৃষ্টি হবে এবং জীবনে নানান সমস্যা আসবে। অর্থহানি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications