কোন রাশির মানুষ পার্টনারকে কী ভাবে চুম্বন করতে পছন্দ করেন, জানেন?

কোন রাশির মানুষ পার্টনারকে কী ভাবে চুম্বন করতে পছন্দ করেন, জানেন?

প্রত্যেক রাশির নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য ও গুণ থাকে। সেই গুণের ওপর ভিত্তি করে সেই রাশিদের মানুষদের বিচার করা হয়। কিছু রাশির মানুষরা যেমন বেশি কথা বলে আবার কেউ কেউ কম কথা বলে, কিছু রাশির মানুষ খুব রেগে যায় আবার কেউ কেউ কম রাগে। সেরকমই এমন কিছু রাশি আছে যাঁরা চুম্বনে পারদর্শী। আসুন সেই রাশিদের বিষয়ে জেনে নেওয়া যাক।


মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকরা খুবই আবেগপ্রবণভাবে ও পেশীশক্তি প্রয়োগ করে চুম্বন করতে ভালোবাসেন। এই চুম্বনের পর আপনি কিছুক্ষণের বিরতি অবশ্যই নিতে চাইবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

আপনার সঙ্গে সঙ্গ দিতে এই রাশির জাতক-জাতিকারা আপনার চুম্বন শৈলীকে অনুকরণ করবে। তবে এঁরাও চুম্বনে যথেষ্ট পারদর্শী।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকরা ছোট্ট করে আপনার ঠোঁটে চুম্বন দেবেন, যেটা খুব মিষ্টি এবং আপনাকে আরও চুম্বন পাওয়ার জন্য মরিয়া করে তুলবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

এঁরা সতেজ ও মিষ্টতা ছড়ানো এক ধরনের চুমু খান এবং চুম্বনের চূড়ান্তে পার্টনারকে একটা ছোট্ট কামড়ও উপহার দেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

এঁরা চুম্বনের ক্ষেত্রে বেশ বন্য তবে একই সঙ্গে খুব 'প্লে-ফুল'ও। এই রাশির জাতকেরা প্রথমে পার্টনারের মুখমণ্ডলে বা ঘাড়ে চুমু খেতে শুরু করেন, তারপর যত সময় যায়, ধীরে ধীরে ঠোঁটের দিকে আসেন এবং মুখচুম্বনের সময়ে জিভের ব্যবহার করতে পছন্দ করেন।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকারা সাধারণত চুম্বনে ততটা পারদর্শী হন না। এঁদের চুম্বনের ধরনের মধ্যেও একটা ধরি মাছ না ছুঁই পানির মতো আড়োআড়ো-ছাড়োছাড়ো ব্যাপার থাকে।

তুলা রাশি

তুলা রাশি

এঁরা সঙ্গীকে সাধারণত খুব আলতো করে চুমু খেতে পছন্দ করেন। এঁরা যখন এঁদের পার্টনারকে চুমু খান তখন সাধারণত একটা তৃপ্তিদায়ক শব্দ করে থাকেন। যা পার্টনারের কাছে বেশ যৌনউত্তেজক লাগে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এঁদের চুম্বনের ক্ষেত্রে যৌন সত্ত্বা ও প্রেম দুটি একসঙ্গে প্রাধান্য পায়। গভীর চুম্বনের পরও তার আবেশে ভাসতে পছন্দ করেন এঁরা।

ধনু রাশি

ধনু রাশি

এঁদের চুমুর স্টাইলে জিভের নিরন্তর ব্যবহার থাকে; এবং চুম্বনের মাধ্যমে এঁরা এঁদের পার্টনারকে জাস্ট পাগল করে দিতে পারেন।

 মকর রাশি

মকর রাশি

এঁদের চুম্বনকে এক কথায় যথাযথ বলা চলে। তবে চুমুর ক্ষেত্রে এঁরা খুব আত্মবিশ্বাসী হন এবং এঁরা জানেন এঁরা ঠিক কী করতে চলেছেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এঁদের চুম্বনের ধরন খুব আকস্মিক, আগে থেকে বোঝা যায় না। চুম্বনের ক্ষেত্রে এঁরা আগাগোড়া খুব মেজাজি, খুব আবেগদীপ্ত কিন্তু মিষ্টি করে ছোট ছোট বিরতিতে পার্টনারকে চুমু খেতে পছন্দ করেন এঁরা।

 মীন রাশি

মীন রাশি

গভীর ও খুব অর্থপূর্ণ চুম্বনই এঁদের বৈশিষ্ট্য। মীন রাশির জাতক জাতিকারা যখন এঁদের পার্টনারকে চুম্বন করেন তখন এঁরা তাঁদের অন্তরাত্মাকে স্রেফ জাগিয়ে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+