স্বপ্নশাস্ত্র অনুসারে দেখে নিন কোন স্বপ্ন দেখা শুভ, আর কোনটি অশুভ
স্বপ্নশাস্ত্র অনুসারে দেখে নিন কোন স্বপ্ন দেখা শুভ, আর কোনটি অশুভ
অবচেতন মনে আমরা যাই ভাবি তাই আমাদের কাছে স্বপ্ন আকার ধরা দেয়। আমরা প্রায় সবাই স্বপ্ন দেখে থাকি। কিছু কিছু স্বপ্ন আমরা ভুলে যাই, আবার কিছু স্বপ্ন মনে রাখি। তবে সব স্বপ্নই কিন্তু আমাদের কাছে যে শুভ হয় তা কিন্তু নয়। কিছু স্বপ্ন দেখা মানে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া, এমনি বলছে স্বপ্নশাস্ত্র।

কোন স্বপ্ন দেখা শুভ দেখুন
- যদি আপনি স্বপ্নে দেখেন আপনি আকাশের দিকে উড়ে যাচ্ছেন, এটি দেখা মানে আপনার দীর্ঘায়ু হওয়ার স্বপ্ন।
- যদি আপনি স্বপ্নে দেখেন শিব ঠাকুরের দর্শন পেতে বা দেখেন আকাশে মেঘ প্রচুর জমেছে তাহলে আপনার দ্রুত চাকরিতে উন্নতি হতে পারে।
- যদি আপনি স্বপ্নে দেখেন উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন তাহলে আপনার ক্ষতি হতে পারে।
- যদি আয়নার দিকে মুখ দিয়ে বসে আছেন দেখেন তাহলে আপনার মনের মানুষের দেখা মিলবে।
- যদি আপনি স্বপ্ন দেখেন ফুল তাহলে আপনার প্রেমিকের সঙ্গে আপনার শুভ সময় শুরু হবে।
- যদি আপনি স্বপ্নে দেখেন আপনার মাথার চুল কাটতে তাহলে আপনার কেউ যদি আপনাকে ঘৃণা করে তা থেকে আপনি মুক্তি পাবেন।
- আপনি যদি দেখেন আপনি ঘোড়ায় চড়ছেন তাহলে আপনার ব্যবসায়ের দ্রুত উন্নতি হবে, আর্থিক দিকেও উন্নতি হবে।
- যদি আপনি স্বপ্নে দেখেন কোন পাখি উড়ে যাচ্ছে তাহলে আপনার অর্থের উন্নতি হবে।
- যদি আপনি স্বপ্নে দেখেন বাগানে ফুল ফুটেছে তাহলে আপনার পারিবারিক থেকে দাম্পত্য জীবনে সুখ থাকবে।

কোন স্বপ্ন গুলি দেখা অশুভ, দেখে নিন
- যদি আপনি স্বপ্নে কাউকে ঢোল বাজাতে দেখেন তাহলে কিন্তু তা খুব অশুভ লক্ষণ। এই স্বপ্ন দেখার পর কাউকে বলে দিন।
- যদি আপনি স্বপ্ন দেখেন কেউ দাড়ি কামাচ্ছে তাও একদমই ভালো স্বপ্ন নয়। এই জাতীয় স্বপ্নের মানে আপনার নিকট কোনও আত্মীয় কেউ মারা যেতে পারেন।
- যদি আপনি স্বপ্নে কোন বস্ত্রহীন নারীকে দেখেন তাহলে তা খুব অশুভ লক্ষণ। বলা হয় তাহলে তার মানে খুব শীঘ্রই আপনার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে।
- যদি আপনি স্বপ্নে দেখেন কোন দেবতার ভাঙ্গা মূর্তি ,তাহলে সেই স্বপ্ন একদমই ভালো না। এর মানে আপনার জীবনে কোন খারাপ খবর আসতে চলেছে। যার জন্য আপনাকে আগাম প্রস্তুতি দিতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications