ভগবান বিষ্ণুর কৃপা পেতে ও ধন, সম্পত্তি বাড়াতে বৈশাখে মাসে করুন এই প্রতিকারগুলি

বৈশাখ মাস অত্যন্ত বিশেষ একটি মাস। এই মাসে যদি আপনি দারিদ্র ব্যক্তিদের দান করেন, তাহলে জীবনে সফলতা লেগেই থাকবে। বৈশাখ মাসে এমন অনেক জিনিস রয়েছে সেগুলি দান করলে বিষ্ণুর বিশেষ কৃপা পাবেন। তাই ভগবান বিষ্ণুর কৃপা পেতে, ধন-সম্পত্তি বাড়াতে বৈশাখ মাসে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ জানেন আপনি।

বৈশাখ মাস অত্যন্ত শ্রেষ্ঠ মাস। এই মাসের দান করলে ও ধ্যান করলে ও সূর্যোদয়ের আগে যদি নদীতে স্নান করেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে। আপনি কোনও কাজেই পিছিয়ে যাবেন না।

Lord Vishnu

জল

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বৈশাখ মাসে জল দান করুন। এতে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। তাছাড়াও আপনি যদি কোনও তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করেন, তাহলে সূর্যদেবের বিশেষ কৃপাও পাবেন।

ছাতু

বৈশাখ মাসের ছাতু দান করা অত্যন্ত শুভ। এই ছাতু দান করলে আপনার শরীর সুস্থ থাকবে। জীবনে সুখ, সমৃদ্ধি বাড়বে, আপনি সুখে থাকতে পারবেন।

বস্ত্র

বৈশাখ মাসে বস্ত্র দান করা খুব শুভ। এতে পাপের ক্ষয় হয়। মানসিকভাবে ভালো থাকতে পারবেন। যদি পারেন দারিদ্র, অভাবী ব্যক্তিদের পোশাক দান করুন। আর এই সময় কালো পোশাক একদমই দান করবেন না। যা আপনার জন্য অশুভ হবে। যদি দারিদ্র ব্যক্তিদের দান করেন, তাহলে আপনার উপর বিষ্ণুদেবের বিশেষ কৃপা থাকবে ও সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারবেন।

ছাতা

এই বৈশাখ মাস যেহেতু গরমকাল। তাই এই সময়ে ছাতা বা জুতো দান করা অত্যন্ত শুভ। এতে আপনি দীর্ঘায়ু হবেন। চাকরি থেকে ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। রাহু ও কেতুর বিশেষ আশীর্বাদ পাবেন। এতে আপনার আর্থিকদিকেও লাভ হবে। ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

আমিষ খাবার খাবেন না

এই মাসে কখনোই আমিষ জাতীয় খাবার খাবেন না। এই মাস শ্রেষ্ঠ মাস। নিরামিষ খাবার খান। এতে শরীর সুস্থ রাখতে ও মানসিকভাবে সুস্থ থাকতে আপনি ভগবান বিষ্ণুর পুজো করুন।

ভোরবেলা ঘুম থেকে উঠুন

এই মাসে নিত্যদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল নিবেদন করুন। সেই সঙ্গে বিষ্ণুদেবের পুজো শুরু করুন। দেখবেন আপনার আর্থিকদিকের সমস্ত বাধা কেটে যাবে।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+