Akshaya Tritiya 2025: আর্থিকদিকে লাভ করতে অক্ষয় তৃতীয়ায় কেনাকাটার পাশাপাশি করুন এই কাজগুলি

হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটি সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন। এই দিন কুবের, মা লক্ষ্মী, গণেশ ঠাকুরের বিশেষ পুজোর আয়োজন করেন সকলে। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল।

এই দিন বিয়ে, বাগদান কিংবা গৃহপ্রবেশ করা, বাড়ি, গাড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটা ছাড়াও আপনি এই কাজগুলি করতে পারেন। এতে আপনার আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে। জানেন কী কী করবেন আপনি।

Akshaya Tritiya 2025


কোন কোন কাজ করবেন

কথিত আছে, এই দিন থেকেই শুরু হয়েছিল ক্রেতা যুগ। আর এইদিন দেবী লক্ষ্মীর পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে। অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। এদিন যেকোনও শুভ কাজে দ্বিগুণ ফল পাওয়া যায়। তবে শুভ ফলই পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ায় নানান রকম যোগ তৈরি হচ্ছে। আর এই তিথিকে চিরঞ্জীবী তিথিও বলা হয়। এই বিশেষ দিনে সোনা, যানবাহন, সম্পত্তি কেনা বা দান করা অত্যন্ত শুভ। এই দিন আপনি যেকোনও শুভ কাজ করলে সেই কাজে সাফল্য পাবেনই।

বার্লি কেনা শুভ

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ। এতে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তবে সোনার দাম যেভাবে বাড়ছে, তাতে অনেকেই কিন্তু এই বিশেষ জিনিস সোনার উপর গয়না কিনতে পারেন না। তাই এদিনে আপনি কিন্তু বার্লি কিনতে পারেন। এটি অত্যন্ত শুভ। কথিত আছে, এই দিন এটি কিনলে আপনার আর্থিক দিকে লাভ হবে। এমনকী দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন।

নারকেল

এই বিশেষ দিনে আপনি একটি গোটা নারকেল বাড়িতে কিনে নিয়ে আসুন এবং সেই নারকেল আপনি দেবী লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিন। এতে আপনার জীবনে যে অর্থসঙ্কট ছিল, তা কাটিয়ে উঠতে পারবেন। জীবনে কোনও চাপের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে না। বাবা-মায়ের সঙ্গেও সুখে শান্তিতে থাকতে পারবেন। আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। চাকরি থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। বিবাহিত জীবনে সুখী হবেন আপনি। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারেন।

এই কাজটি করুন

অক্ষয় তৃতীয়ার দিন একটি লাল কাপড়ে ৯ টা ১১ টা কিংবা ১৩ টা কড়ি আপনি পুজো স্থানে রেখে দিন। মনে করা হয়েছে, এতে দেবীর বিশেষ কৃপা থাকবে। তবে এটি যেন অন্য কেউ না স্পর্শ করে সেদিকে লক্ষ্য রাখবেন। পুজোর শেষে আপনি কিন্তু এটি আপনার আলমারিতে অর্থাৎ যে স্থানে আপনি টাকা রাখেন সেখানে আপনি এটি রাখতে পারেন। এতে হু হু করে টাকা বাড়তে থাকবে ও ভাগ্যের দ্বার খুলবে।

পুজোর জিনিস

অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটা অত্যন্ত শুভ। তাই ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীর জিনিস সম্পর্কিত কোনও জিনিস কিনলে আপনার জন্য অত্যন্ত শুভ হবে। ভগবানের বিশেষ কৃপা পাবেন আপনি। আর্থিকদিকেও খুব লাভ হবে।

রুপোর জিনিস

এই বিশেষ দিনে আপনি যদি সোনা কিনতে না পারেন, তাহলে রুপোর জিনিস কিনতে পারেন। যা কেনা অত্যন্ত শুভ। এতে আপনার আর্থিকদিকে লাভ আপনার, পাশাপাশি ভাগ্যের দ্বার খুলবে।

গণপতির আসনের তলায় এগুলি রাখুন

অক্ষয় তৃতীয়ায় আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে, আপনি গণেশ ঠাকুরের আসনের তলায় লাল কাপড়ে একটি পান ও সুপারি বেঁধে রেখে দিন। এতে আপনার আর্থিকদিকে লাভ হবে।

ঠাকুরের আসন

আপনি যদি ঠাকুরের আসন কেনেন তাহলে কিন্তু দেবতাদের বিশেষ কৃপা পাবেন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ভগবানের বিশেষ কৃপা পাবেন। নতুন সম্পত্তির মালিক হবেন আপনি। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। কথিত আছে, এই বিশেষ দিনে এগুলি কিনলে জীবনে সাফল্য লেগেই থাকবে।

চাল কিনুন

এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি কিন্তু চাল কিনতে পারেন। চাল কেনা অত্যন্ত শুভ। কারণ চালের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। চাল কিনলে মা লক্ষ্মীর কৃপা পাবেন। এতে আপনার আর্থিকদিকে লাভ হবে। এমনকি জীবনে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।

আসবাবপত্র

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অক্ষয় তৃতীয়ার দিন নতুন কোনও আসবাবপত্র কিনে বাড়িতে নিয়ে আসুন। তবে সেটি অবশ্যই কাঠের আনবেন। এতে আপনার পরিবারে সুখ, শান্তি বিরাজ করবে।

এই দেবতাদের মূর্তি কিনুন

এই বিশেষদিনে আপনি কিন্তু মা লক্ষ্মী, গণেশ ও কুবের দেবতার মূর্তিও বাড়িতে কিনে আনতে পারেন আপনি। এতে দেবতাদের বিশেষ কৃপা পাবেন আপনি। এতে আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে। এমনকি বাবা মায়ের সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+