আর্থিক দিকে উন্নতি করতে চান, বাড়াতে চান ধন, সম্পত্তি তাহলে দুর্গাপুজোয় করুন এই কাজগুলি
হিন্দুধর্মে দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে সকলে পালন করেন দুর্গাপুজো। এসময়ে দেবীর নয়টি রূপের পুজো করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবমী তিথি পর্যন্ত দুর্গাপুজা পালিত হয়। এসময় সকলে আচার, অনুষ্ঠান মেনে মা দুর্গার পুজো করেন, কলস স্থাপন করেন।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান ও জীবনে সফলতা পেতে চান, ধন-সম্পত্তি বাড়াতে চান তাহলে এই দুর্গাপুজোর সময় এই প্রতিকারগুলি করতেই পারেন। দেখুন কী কী করবেন।

- রুপোর মুদ্রা
দুর্গাপুজোর সময় একটি রুপোর মুদ্রা যদি আপনি বাড়িতে কিনে আনেন। এনে সেটি ঠাকুরঘরে রেখে দেন। তাহলে দেবী দুর্গা খুশি হবার পাশাপাশি দেবী লক্ষ্মীও খুশি হন। এতে আপনার অর্থপ্রাপ্তি হতে থাকবে এবং জীবনে সকল কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।
- তুলসী গাছ
দুর্গাপুজোর সময় ঘরে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ। বাড়িতে তুলসী গাছ লাগালে আপনার অর্থপ্রাপ্তি হবে। সেই সঙ্গে ঘরে প্রদীপ জ্বালাতে পারেন। সেই প্রদীপ দিয়ে আপনি মা লক্ষ্মীর আরতি করুন। এতে আপনার ধন-সম্পত্তি হু হু করে বাড়বে।
- দেবী লক্ষ্মীর মূর্তি
দুর্গাপুজোর সময় দেবী লক্ষ্মীর মূর্তিও ঘরে কিনে আনতে পারেন। কারণ দেবী লক্ষ্মী কিন্তু মা দুর্গার রূপ। তাই দেবী লক্ষ্মীর পুজো করলে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, ভাগ্যের দ্বার খুলবে আপনার। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
- সাজানো
দুর্গাপুজোর সময় ১৬ বার আপনি কোনও মহিলাকে যদি সাজাতে পারেন বা কোনও শিশুকেও সাজাতে পারেন। তাহলে মা দুর্গা আপনার উপর কৃপা করবেন। তার কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত।
- নারকেল, সুজি
যারা আর্থিক সমস্যায় ভুগছেন, তারা এই দুর্গাপুজোর সময় একটি শুকনো নারকেল ভেঙে সুজি দিয়ে ভাজুন। তারপর বাড়িতে দেবী দুর্গার জন্য যে ঘট স্থাপন করেছেন, তার উপরে দিন। পিঁপড়েরা যত এই ভাজা সুজি ভাজা খাবে, ততই আপনার জীবনের সমস্যা কেটে আপনি সুখের মুখ দেখতে পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications